
কলকাতা: ভারতীয় রেলের ১৭৩ তম বছর পূর্তি উপলক্ষে এক নজিরবিহীন পরিচ্ছন্নতা অভিযান চালাল পূর্ব রেলওয়ে। রেল চত্বর ও ট্র্যাকে যত্রতত্র আবর্জনা ফেলা রোধে গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) দিনভর চালানো হল অভিযান। এই অভিযানে মোট ১ হাজার ৪৪৭ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের কাছ থেকে মোট ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনে সবথেকে বেশি সংখ্যক যাত্রী ও ব্যবহারকারীকে জরিমানা করা হয়েছে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো
শিয়ালদহ থেকে ৬১৫ টি মামলা হয়েছে। ১ লক্ষ ২৩ হাজার টাকা উদ্ধার হয়েছে
হাওড়া থেকে ৪৫৭ মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ৯১ হাজার ৪০০ টাকা। আসানসোল থেকে ২১৭ মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৩ হাজার ৪০০ টাকা। মালদহ থেকে ১৫৮ মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ৩১ লক্ষ ৬০০ টাকা।
ট্র্যাকে আবর্জনা ফেলার বিপদ রেল আধিকারিকদের মতে, রেললাইনে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য পদার্থ ফেললে কেবল পরিবেশ দূষণই হয় না, বরং তা সিগন্যালিং ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটায়। এর ফলে ট্র্যাকের গুণমান নষ্ট হয় এবং ট্রেন চলাচলের গতি থমকে যায়, যা যাত্রী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
রেলের বার্তা পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি জানান যে, জরিমানার মূল লক্ষ্য অর্থ সংগ্রহ নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি করা। তিনি বলেন,”আমরা একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেক নাগরিক রেল চত্বর পরিষ্কার রাখাকে নিজেদের নৈতিক দায়িত্ব বলে মনে করবেন।”