Sonarpur Fire News: বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে, তারপর ফল পেল হাতেনাতে

Sonarpur: পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় মোট সাত জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার মধ্যে কাউন্সিলর তাপস হালদার ছাড়াও বিল্টু মিত্র, চিরঞ্জিত ঘোষ এবং মান্নান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

Sonarpur Fire News: বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে, তারপর ফল পেল হাতেনাতে
বিজেপি কর্মীর বাড়িতে আগুন Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 09, 2026 | 3:27 PM

সোনারপুর: ভোটের রেজাল্ট আগেই বেরিয়েছে। এক সপ্তাহ হতে চলল, কিন্তু এখনও জায়গায়-জায়গায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা। সোনারপুরে বিজেপি কর্মীর (BJP) বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার কাউন্সিলর সহ চারজন তৃণমূল কর্মী।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী প্রণব মণ্ডল। তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস হালদার-সহ তৃণমূলের ৪ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় মোট সাত জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার মধ্যে কাউন্সিলর তাপস হালদার ছাড়াও বিল্টু মিত্র, চিরঞ্জিত ঘোষ এবং মান্নান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

সম্প্রতি নিউটাউনে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। মৃতের নাম মধু মণ্ডল। ইতিমধ্যেই সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্তরা। বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিগুড়ি ভাঙার মোড়ে মধু মণ্ডলের উপর হামলা চালায় তৃণমূল কর্মী কমল মণ্ডল এবং তাঁর অনুগামীরা। ব্যাপক মারধর করা হয়। মধু মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয়। আসে কেন্দ্রীয় বাহিনী ও টেকনোসিটি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ।

 

Follow Us