TMC Meeting: গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে পুরুলিয়ার নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের, বীরভূমে কোর কমিটির সঙ্গে চলছে বৈঠক

TMC Meeting: এই মুহূর্তে পুরুলিয়ার বৈঠক শেষ হয়েছে। পুরুলিয়ায় গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুথে বুথে সমস্ত সংগঠকদের যেতে। বুথের কাজের ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ইতিমধ্য়েই বিশেষ কর্মসূচি নিয়েছে দল।

TMC Meeting: গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে পুরুলিয়ার নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের, বীরভূমে কোর কমিটির সঙ্গে চলছে বৈঠক
শান্তিরাম মাহাতো Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 15, 2025 | 5:14 PM

কলকাতা: বীরভূম ও পুরুলিয়া নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। অনুব্রত মণ্ডল, কাজল শেখ-সহ কমিটির অনান্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। বীরভূমে এই মুহূর্তে সংগঠনের দায়িত্বে কোর কমিটি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটি সঙ্গে বৈঠকে বসেন অভিষেক।

জানা যাচ্ছে, এই মুহূর্তে পুরুলিয়ার বৈঠক শেষ হয়েছে। পুরুলিয়ায় গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বুথে বুথে সমস্ত সংগঠকদের যেতে। বুথের কাজের ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় ইতিমধ্য়েই বিশেষ কর্মসূচি নিয়েছে দল। পাশাপাশি সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে সঠিকভাবে হয়, তার জন্য এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক।

পাশাপাশি তিনি এটাও কর্মীদের বুঝিয়ে দিয়েছেন, পুরুলিয়া জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তবে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের মার্জিনটা অনেকটা কম। একসঙ্গে লড়লে পুরুলিয়া জেলায় বিজেপিকে হারানো সম্ভব বলেও বুঝিয়ে দেন তিনি। এই প্রতিবেদনটি যখন প্রকাশিত হচ্ছে, তখনও বীরভূম জেলা নিয়ে বৈঠক চলছে। বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি। কিন্তু সেই জেলাতেই তৃণমূলের কাছে সব থেকে চ্যালেঞ্জের, কারণ সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল। আর তার সংগঠনের মধ্য়েই ব্যাপকরকমের সমস্যা তৈরি হয়। সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়। আগামী ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে ব্লক স্তরে যে সাংগঠনকি রদবদল হতে চলেছে, সেই লক্ষ্যেই কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অভিষেক। মনে করা হচ্ছে, এখানেও গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তাই দেবেন অভিষেক।

Follow Us