Calcutta High Court: ‘রাজনৈতিক পটভূমি না বদলালে এটা করতে পারতেন?’, অভিষেকের মামলায় বললেন বিচারপতি

Calcutta High Court: বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, "রাজনৈতিক পটভূমি না বদলাত আপনারা করতে পারতেন? আমাদের উচিৎ নয় বাস্তব অস্বীকার করা।" ৪ ঠা মের আগে কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদ করতে পারতেন। FIR দেরি করে হলে আদালত নিশ্চিত হস্তক্ষেপ করবে। এখন মামলাকারীর উপরেই আক্রমণ হয়েছে। তাঁকে যদি সহযোগিতার কথা বলা হয় সমস্যা কোথায়?

Calcutta High Court: রাজনৈতিক পটভূমি না বদলালে এটা করতে পারতেন?, অভিষেকের মামলায় বললেন বিচারপতি
কলকাতা হাইকোর্টে স্বস্তি অভিষেকেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 11, 2026 | 12:33 PM

কলকাতা: সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এ দিকে মঙ্গলবার আবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হাওয়া ষোলোটি মামলা উঠল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এই মামলাগুলির মধ্যে ১৩ টি মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। বাকি তিনটির জন্য রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের আইনজীবী। সেই মামলাগুলিতেই স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। ৩১ অগস্ট পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিল কোর্ট।

কোন কোন মামলার শুনানি ছিল আজ?

এ দিন কলিতলা থানা, বিষ্ণুপুর থানা ও ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে যে যে অভিযোগ ছিল সেই মামলার শুনানি ছিল।

আদালতের সওয়াল-জবাব

এ দিন, রাজ্যের হয়ে অ্যাডিশনাল সলিসেটর এসভি রাজু সওয়াল-জবাবের সময় রক্ষাকবচের বিরোধিতা করে বলেন, “এই আবেদনের বিরোধিতা করা হচ্ছে। কোন অন্তর্বতী নির্দেশ নয়। তার আগাম জামিন চাওয়া উচিৎ ছিল। এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই।” গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করতেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, “যদি অন্তর্বতী স্থগিতাদেশ বা রক্ষাকবচ না দেওয়া হয়, তাহলে এর আগে ডিজে বাজানোর জন্য যে রক্ষাকবচ দেওয়া হয়েছে সেটা অর্থহীন হয়ে যায়।” পাল্টা রাজুর সওয়াল,”ওঁর বিরুদ্ধে অবৈধ খননের থেকে প্রাপ্ত আর্থিক দুর্নীতি অভিযোগ রয়েছে।

‘তদন্তের অগ্রগতি কী হয়েছে সেটাও দেখতে চায় আদালত’

বিচারপতির প্রশ্ন, এই অভিযোগ গুলি কি অভিজিৎ দাস (ববি) করা? যিনি তাঁর কাছে হেরে গিয়েছিলেন? কোন সময় এই FIR করা হয়েছে দেখুন। এটা কি যথেষ্ট নয় অন্তর্বর্তী স্থগিতাদেশের জন্য। তদন্তের অগ্রগতি কী হয়েছে সেটাও দেখতে চায় আদালত। পুলিশ তদন্ত করুক।”

পাল্টা রাজুর সওয়াল, “FIR নিতে দেরি হয়েছে মানেই রক্ষাকবচ পাবে এটা আইন নয়। মামলা গ্রহণযোগ্য নয়।”

‘ওঁকে জেলে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা এক মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণের সওয়াল, “বিষ্ণুপুরে উনি (অভিষেক) ৭ লক্ষ ভোটে জিতেছেন। অথচ সেই বিধানসভায় সাত লক্ষ ভোটার নেই। ওঁকে জেলে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। নয়ত, অনেকেই ভয় পাবেন। তখন আর অভিযোগ করতে চাইবেন না।” তাঁর আরও সওয়াল, “উনি এতটাই প্রভাবশালী যে এখনো চাপ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নেওয়ার।

‘এতটাই প্রভাবশালী হলে আমতলার পার্টি অফিস কেন ভাঙা হল’

তবে, বিচারপতি জয়ন্ত নারায়ণের এই যুক্তি মানতেই চাননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “এখন পরিস্থিতি বদলেছে। উনি যদি এতটাই প্রভাবশালী হন, তাহলে আমতলায় ওঁর অফিস কেন ভাঙা হল? আদালতকে কেন হস্তক্ষেপ করতে হল?” সেই সময় বিচারপতিকে এজি সুরজিত মিত্র জানান, “যে সম্পত্তি ভাঙা হয়েছে, তা ‘লিপ্স  অ্যান্ড বাউন্স’-এর নয়।

‘আমাদের উচিৎ নয় বাস্তব অস্বীকার করা’

বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, “রাজনৈতিক পটভূমি না বদলাত আপনারা করতে পারতেন? আমাদের উচিৎ নয় বাস্তব অস্বীকার করা।” ৪ ঠা মের আগে কাস্টোডিয়াল জিজ্ঞাসাবাদ করতে পারতেন। FIR দেরি করে হলে আদালত নিশ্চিত হস্তক্ষেপ করবে। এখন মামলাকারীর উপরেই আক্রমণ হয়েছে। তাঁকে যদি সহযোগিতার কথা বলা হয় সমস্যা কোথায়?

এরপর কেস ডাইরি ছাড়া কোন নির্দেশ না দেওয়ার আর্জি জানায় রাজ্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রক্ষাকবচ দেয় অভিষেককে।

Loading...
Unable to load recommendations.
Follow Us