Doctor Transfer: ৪২ চিকিৎসকের বদলি প্রত্যাহার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই বদল সিদ্ধান্তে

Doctor Transfer: স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম "বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম ৪২ জনের বদলি নিয়ে একটা খবর চলবে। আমি একটা বিষয়ই বলতে চাই, এই বদলি প্রক্রিয়া রুটিন বদলি। ৯ তারিখ যে ঘটনা তার অনেক আগে, প্রায় ২ মাস আগে থেকেই এই প্রক্রিয়া চলে। বদলির কাগজে সইও হয়েছে আগেই।"

Doctor Transfer: ৪২ চিকিৎসকের বদলি প্রত্যাহার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই বদল সিদ্ধান্তে
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 17, 2024 | 7:56 PM

কলকাতা: ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশ প্রত্যাহার। শনিবারই তা প্রত্যাহার করল স্বাস্থ্যভবন। মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে এই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয় বলে খবর। এদিন সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তিনিই জানান, বদলির নির্দেশ বাতিল করা হল। শুক্রবার বিকালে একটি নির্দেশিকা বেরোয় স্বাস্থ্যভবনের তরফে। সেখানে ৪২ জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করা হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

১৬ অগস্ট প্রকাশিত বদলির সেই নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়। এরপরই এদিন স্বাস্থ্য সচিব জানান, সেই নির্দেশিকা বাতিল করা হল। তবে একইসঙ্গে তিনি জানান, এটা রুটিন বদলিই ছিল। দু’মাস আগে বদলির প্রক্রিয়া শুরু হয়েছিল। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, এখন পরিষেবা প্রয়োজন। বিতর্ক না। তাই বদলি বাতিল।

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম “বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম ৪২ জনের বদলি নিয়ে একটা খবর চলবে। আমি একটা বিষয়ই বলতে চাই, এই বদলি প্রক্রিয়া রুটিন বদলি। ৯ তারিখ যে ঘটনা তার অনেক আগে, প্রায় ২ মাস আগে থেকেই এই প্রক্রিয়া চলে। বদলির কাগজে সইও হয়েছে আগেই। তবে চেকিংয়ের জন্য কিছুটা সময় লাগায় হয়ত এতটা ইস্যু হল। এই অর্ডার আমরা বাতিল করছি। কারণ, আমাদের এখন পরিষেবা দরকার। এখানে কোনও বিতর্ক নেই।”

আর জি করে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতনের ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। রোজই হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলিতে প্রতিবাদে মুখর হচ্ছেন ডাক্তাররা। এরইমধ্যে ৪২ জন চিকিৎসককে বদলির একটি নির্দেশিকা সামনে আনে বিজেপি। দাবি করা হয়, ওই ডাক্তাররা ছাত্রী-মৃত্যুর প্রতিবাদে পথে নামায় কলকাতা থেকে বহু দূরে বদলি করে দেওয়া হচ্ছে। রাজনীতির জলঘোলা শুরু হয়। পাল্টা স্বাস্থ্যভবন দাবি করে, রুটিন বদলি এটি এবং বহু আগে থেকেই বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই মুহূর্তে বিতর্ক থেকে দূরে থাকাটাই শ্রেয় মনে করছে স্বাস্থ্যভবন। তড়িঘড়ি বদল হল বদলি-নির্দেশিকারও।

Loading...
Unable to load recommendations.
Follow Us