Indian Railways: বেতন শুরুই ৪২ হাজার থেকে, সঙ্গে আরও সুযোগ, রেলের এই-এই বিভাগগুলিতে চাকরি পেলেই কেল্লাফতে

তবে শুধু বেতন নয়, একই সঙ্গে মিলবে সরকারি ভাতা, ফ্রি রেলের পাস, চিকিৎসার সুবিধা ও ভবিষ্যতের নিরাপত্তা। তাই একবার এই রেলের এই বিভাগগুলিতে চাকরি পেলে আর ঘুরে তাকাতে হবে না আপনাকে।

Indian Railways: বেতন শুরুই ৪২ হাজার থেকে, সঙ্গে আরও সুযোগ, রেলের এই-এই বিভাগগুলিতে চাকরি পেলেই কেল্লাফতে
প্রতীকী ছবি Image Credit source: Gemini

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2026 | 9:24 PM

কলকাতা: সরকারি চাকরি কে না চায়। তারপর তা আবার কেন্দ্রীয় সরকারের (central government) চাকরি হলে বলার অপেক্ষা রাখে না। রেলের চাকরির জন্য প্রচুর মানুষ প্রস্তুতি নিয়ে থাকেন। চেষ্টা করেন পরীক্ষায় বসার। কেউ সাফল্য লাভ করেন,কেউ বা নয়। তবে জানেন, রেলের এই পাঁচ চাকরি পেলেই হাতে আসবে বিপুল বেতন।

তবে শুধু বেতন নয়, একই সঙ্গে মিলবে সরকারি ভাতা, ফ্রি রেলের পাস, চিকিৎসার সুবিধা ও ভবিষ্যতের নিরাপত্তা। তাই একবার এই রেলের এই বিভাগগুলিতে চাকরি পেলে আর ঘুরে তাকাতে হবে না আপনাকে।

কোন কোন পাঁচ চাকরি এক নজরে

লোকো পাইলট- ট্রেন চালানোর মতো গুরুত্বপূর্ণ পদ এটি। রেলের সবচেয়ে দায়িত্বপূর্ণ পদগুলির মধ্যে অন্যতম হল লোকো পাইলট।

বেসিক পেমেন্ট- ১৯ হাজার ৯০০ টাকা
কিন্তু এই বেতন দেখে চমকে যাবেন না। লোকো পাইলটরা মাসে মাসে বেতন ছাড়াও অনেক বেশি টাকা রোজগার করেন। তাঁরা পান ‘রানিং অ্যালাউয়েন্স’ (Running Allowence)

২) RPF কনস্টেবল- স্টেশন ও ট্রেনের নিরাপত্তার দায়িত্ব সামলান এই কনস্টেবলরা।

বেতন- শুরুতেই মিলবে ৪৩ হাজার টাকা। এরপর অতিরিক্ত সুবিধা তো আছেই। নিরাপত্তার বাহিনীর চাকরি খুবই সম্মানের।

৩) টিটিই- ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষা, নিয়মকানুন বজায় রাখার দায়িত্ব থাকে এদের কাঁধে।

বেতন- টিটিই-দের শুরুতেই বেতন হয় প্রায় ৪২ হাজার টাকার মতো। এরপর তো মেলে আউটস্টেশন অ্যালাউন্সের মতো বাড়তি সুবিধা মেলে।

৪) স্টেশন মাস্টার- ট্রেন চলাচল, পুরো স্টেশন পরিচালনা ও নিরাপত্তার দায়িত্ব থাকে এই স্টেশন মাস্টারের উপর। তিনিই সবটা পরিচালনা করেন।

বেতন- স্টেশন মাস্টারের শুরুর বেতন প্রায় ৬৪ হাজার টাকা। এছাড়াও এই পদে সরকারি ভাতাও সুবিধা মেলে

৫) আরপিএফ সাব-ইন্সপেক্টর- RPF-এর অফিসার পদগুলির মধ্যে সাব-ইন্সপেক্টর একটি অত্যন্ত সম্মানজনক পদ।

বেতন-এই পদে শুরুতেই বেতন ৫৫ হাজার টাকা। ঠিক যেমন পুলিশের দায়িত্ব রয়েছে। তেমনই সরকারি ও সম্মান সুবিধা মেলে।

Follow Us