Wb Assembly Election 2026 : প্রচারের ফাঁকে ফিট থাকতে কী খাচ্ছেন অদিতি মুন্সি?
Aditi Munshi : রাজারহাট-গোপালপুর থেকে প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি। ব্রেকফাস্টে রুটি-তরকারি খেয়েই প্রচারে বেরোন তিনি। দুপুরের খাবারও সাদা-মাটা রাখতেই পছন্দ করেন। ভাত-ডাল-আলুভাজা খেতে খুব ভালবাসেন অদিতি। মায়ের বকুনির জন্য মাছ খেতে হয়। বেশি গরম পড়লে জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতেই পছন্দ করেন অদিতি মুন্সি।
দুয়ারে নির্বাচন। প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে প্রচার, জনসভা, কর্মীসভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখছেন প্রার্থীরা? গরমের মধ্যে শরীর ঠিক রাখতে প্রার্থীদের পাতে থাকছে কোন কোন খাবার? তারই খোঁজ নিল টিভি৯বাংলা। রাজারহাট-গোপালপুর থেকে প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি। ব্রেকফাস্টে রুটি-তরকারি খেয়েই প্রচারে বেরোন তিনি। দুপুরের খাবারও সাদা-মাটা রাখতেই পছন্দ করেন। ভাত-ডাল-আলুভাজা খেতে খুব ভালবাসেন অদিতি। মায়ের বকুনির জন্য মাছ খেতে হয়। বেশি গরম পড়লে জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতেই পছন্দ করেন অদিতি মুন্সি।
Follow Us