WB Panchayat Elections: ‘কাস্ট জন্মগত অধিকার, তার জন্য লড়াই কেন?’ বাম প্রার্থীর মামলায় মন্তব্য বিচারপতি সিনহার

Justice Amrita Sinha: স্ক্রুটিনির পর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই সিপিএম প্রার্থী। মামলাকারীর বক্তব্য শুনে তাঁর মনোনয়ন বাতিল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

WB Panchayat Elections: কাস্ট জন্মগত অধিকার, তার জন্য লড়াই কেন? বাম প্রার্থীর মামলায় মন্তব্য বিচারপতি সিনহার
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 19, 2023 | 6:51 PM

কলকাতা: মনোনয়ন পর্ব শেষ হয়েছে গত ১৬ জুন। ইতিমধ্যেই স্ক্রুটিনিও হয়েছে। আর সেই স্ক্রুটিনির পরই বাদ পড়েছিল বারুইপুরের সিপিএম প্রার্থী বন্দনা প্রামাণিকের নাম। এসসি বা তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে মনোনয়ন দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এসসি শংসাপত্র দিতে পারেননি তিনি, এই অভিযোগেই তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। সেই প্রার্থীর মনোনয়ন বাতিল করা যাবে না বলে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার ওই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, “কেউ নির্দিষ্ট কোনও কাস্টে (জাতিভুক্ত) জন্মালে সেটা তার অধিকার। সেটা আদায় করার জন্য তাঁকে লড়তে হবে কেন?

বন্দনা প্রামাণিকের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় জানান, ২০২১ সালে এসসি সার্টিফিকেটে জন্য আবেদন করেছিলেন বন্দনা। কিন্তু সেই শংসাপত্র তাঁর হাতে এসে পৌঁছেছে গত ১৭ জুন। এদিক, মনোনয়ন পেশ করার সময়সীমা শেষ হয়েছে ১৫ জুন। তার মধ্যে এসসি সার্টিফিকেট জমা না দিতে পারায় বাতিল করে দেওয়া হয়েছে বন্দনার মনোনয়ন। মামলাকারী আরও জানান, ১৭ জুন সার্টিফিকেটটি হাতে পাওয়ার পরে তিনি জানতে পেরেছেন, তাঁর এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল ২০২২ সালে।

স্ক্রুটিনির পর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই সিপিএম প্রার্থী। মামলাকারীর বক্তব্য শুনে তাঁর মনোনয়ন বাতিল না করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে স্বস্তি ফিরেছে ওই বাম প্রার্থীর।

Follow Us