Weather: লিগের শুরুতেই শীর্ষে মেদিনীপুর, হাওয়া গরমে বাকিরা কে কোথায় দাঁড়িয়ে?

Weather Update: আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ২৯-এর ঘরেই রয়েছে। তবে সামান্য দশমিকের হেরফের। দু' একদিনের মধ্যেই ৩০ ছুঁয়ে ফেলবে। কারণ, এক লাফে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে তা। যেখানে থাকার কথা ২০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা বাড়ছে। রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী।

| Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2024 | 2:01 PM

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বৃহস্পতিবার, শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই দু’দিন বৃষ্টি হতে পারে কলকাতাতেও। অন্যদিকে বুধবার থেকেই  উত্তরবঙ্গে বৃষ্টি শুরুর ইঙ্গিত। বৃষ্টির মধ্যে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। জারি হতে পারে সতর্কতা। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই ৩০-এর ঘরে পৌঁছেছে। ধীরে ধীরে তা আরও বাড়বে।

তিন চারদিন আগেও যে আবহাওয়া ছিল, তা বদলে গিয়েছে অনেকটাই। গরম তো বেড়েছেই। অস্বস্তিও বেড়েছে। রবিবারই দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করে যায় বিভিন্ন জায়গায়। সোমবারও সেই ছবি দেখা গিয়েছে। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরে ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ২৯-এর ঘরেই রয়েছে। তবে সামান্য দশমিকের হেরফের। দু’ একদিনের মধ্যেই ৩০ ছুঁয়ে ফেলবে। কারণ, এক লাফে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে তা। যেখানে থাকার কথা ২০ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা বাড়ছে। রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী।

তবে কাশ্মীর হয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। প্রবল তুষারপাত হচ্ছে কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। এই পশ্চিমী ঝঞ্ঝাই যখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরবে, তখন  এ রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। উত্তরবঙ্গে বুধবারই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস শোনানো হয়েছে।

Follow Us