Weather Update: ৪২ পেরিয়ে গেল তাপমাত্রা, ‘সুপার এল নিনো’-র খেলা শুরু?

Kolkata-West Bengal Weather: তবে দ্বিতীয় দফা ভোটের আগে পরিস্থিতি কিছুটা বদলাবে। আগামী ২৬ এপ্রিল দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আগামী রবিবার দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি থাকছে। আর উত্তরবঙ্গে রোজই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

Weather Update: ৪২ পেরিয়ে গেল তাপমাত্রা, সুপার এল নিনো-র খেলা শুরু?
আবহাওয়ার আপডেটImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 21, 2026 | 9:14 AM

কলকাতা: ভোটের মুখে হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে নাকাল কলকাতা থেকে শহরতলি। তবে এই গরমই শেষ কথা নয়। শুধু তাপমাত্রা বাড়ছে ভেবেই নিশ্চিন্ত থাকতে পারবেন না রাজ্যবাসী। ভোটের মুখে তাপপ্রবাহের আঁচ বাংলা। অন্তত প্রথম দফার ভোটে রীতিমতো ঘর্মাক্ত অবস্থা হবে বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পশ্চিমাঞ্চলে পারদ ক্রমশ চড়ছে।

ইতিমধ্যেই তাপমাত্রা ৪২ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। আসানসোলের পারদ পৌঁছেছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তি কমার কোনও আশা নেই।

আবহাওয়া ঘুরতে আরও দিন পাঁচেক সময় লাগবে। ২৬ এপ্রিল একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জন্য একটু স্বস্তির খবর রয়েছে। সেখানে রোজই বৃষ্টির পূর্বাভাস থাকছে।

তবে দ্বিতীয় দফা ভোটের আগে পরিস্থিতি কিছুটা বদলাবে। আগামী ২৬ এপ্রিল দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আগামী রবিবার দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি থাকছে। আর উত্তরবঙ্গে রোজই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এই বছরের দ্বিতীয়ভাগে আসছে ‘সুপার এল নিনো’ (Super El Nino)। এর প্রভাবে প্রচণ্ড গরম পড়তে চলেছে। তাপপ্রবাহ হবে। কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতায় যেখানে চড়া গ্রীষ্মে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রির ঘরে পৌঁছয়, এবার তা রেকর্ড ভেঙে ৫০ ডিগ্রিও হতে পারে, এমনটাই সতর্ক করছেন আবহাওয়াবিদরা।

Follow Us