Weather Update: দক্ষিণবঙ্গে ‘লেট লতিফ’ বর্ষা! গুমোট-প্যাচপ্যাচে গরম আর কতদিন?

Weather Forecast: আগামী ৭ দিন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিই ভরসা দক্ষিণের জেলাগুলিতে। সঙ্গে বজায় থাকবে প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু দুর্বল হওয়ার কারণেই সব পর্বেই বর্ষার প্রবেশে 'লেট' হওয়ার আশঙ্কা।

Weather Update: দক্ষিণবঙ্গে লেট লতিফ বর্ষা! গুমোট-প্যাচপ্যাচে গরম আর কতদিন?
কবে আসছে বর্ষা?Image Credit source: PTI

| Edited By: Soumya Saha

Jun 07, 2024 | 12:32 PM

কলকাতা: উত্তরবঙ্গে সময়ের আগেই ঢুকে গিয়েছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেরিতেই বর্ষা আসার সম্ভাবনা। সাধারণত, ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। ১১ জুন কলকাতায় বর্ষা ঢুকে যায়। তারপর ১৫ জুনের মধ্যে গোটা বাংলায় বর্ষা পৌঁছে যায়। কিন্তু এবার দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা আসার সম্ভাবনা নেই বলেই পূর্বভাস হাওয়া অফিসের। আগামী ৭ দিন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিই ভরসা দক্ষিণের জেলাগুলিতে। সঙ্গে বজায় থাকবে প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু দুর্বল হওয়ার কারণেই সব পর্বেই বর্ষার প্রবেশে ‘লেট’ হওয়ার আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত বৃহস্পতিবার বিকেলেই জানিয়ে দিয়েছেন, ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা কম। আগামী ১০ তারিখ দক্ষিণবঙ্গের দিকে বর্ষার কিছুটা অগ্রগতি হতে পারে এবং সেক্ষেত্রে সামান্য বৃষ্টি বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে সম্পূর্ণভাবে বর্ষা ঢোকার ক্ষেত্রে ৪৮-৭২ ঘণ্টা দেরি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া গুমোট ভাব ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা আবার পুরো আলাদা। বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার – এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়াও। এছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

Follow Us