Weather Update: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস, মধ্য মাঘে উধাও শীত, ২১ ডিগ্রিতে পৌঁছল তাপমাত্রা

Weather Update: বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা। রোদ ওঠেনি। আর ঠান্ডার লেশ মাত্র নেই। আবহাওয়া অফিস বলছে শিয়রে পশ্চিমী ঝঞ্ঝা। তাও আবার একটা নয়। একসঙ্গে দুটো পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে শীতের অনুভূতি বরবাদ।

Weather Update: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস, মধ্য মাঘে উধাও শীত, ২১ ডিগ্রিতে পৌঁছল তাপমাত্রা
বাড়বে গরম

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2025 | 10:57 AM

কলকাতা: বলে নাকি ‘মাঘের শীত বাঘের গায়ে’ কিন্তু এই আবহাওয়া দেখে কে বলবে এখন মাঘ মাস? যখন হাড় কাঁপানো ঠান্ডা হওয়ার কথা সেই সময় কার্যত উধাও শীত। মধ্য মাঘেই শীতের সর্বনাশ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,সরস্বতী পুজোর শীতের আশা নেই। তারপর হয়ত সাময়িকভাবে কমতে পারে তাপমাত্রা। ২১ ডিগ্রি সেলসিয়াসে উঠল কলকাতার পারদ। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছ’ডিগ্রির বেশি। মেদিনীপুরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ১৬ ডিগ্রির উপরে বাঁকুড়া-বীরভূমের পারদ।

বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা। রোদ ওঠেনি। আর ঠান্ডার লেশ মাত্র নেই। আবহাওয়া অফিস বলছে শিয়রে পশ্চিমী ঝঞ্ঝা। তাও আবার একটা নয়। একসঙ্গে দুটো পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে শীতের অনুভূতি বরবাদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো ইতিমধ্যেই কমছে শীত। লেপ-কম্বলের পালা প্রায় চুকেছে।  প্রায় গরমের অনুভূতি। চালাতে হতে পারে ফ্যানও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কমে যাবে ঠান্ডা। আর সেইদিনের অপেক্ষা আর খুব বেশি নয়। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার-রবিবারেই তাপমাত্রা বেড়ে যাবে অনেকটা।

Loading...
Unable to load recommendations.
Follow Us