Budget 2026: আপনার রান্নাঘর থেকেই হবে রোজগার, রাজ্য বাজেটের এই ঘোষণায় হাসি ফুটবে গৃহবধূদের

West Bengal Scheme: বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা জানিয়েছেন, সরকার নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। কলেজ ছাত্রী থেকে গর্ভবতী মহিলাদের বিভিন্ন স্কিমে অর্থ সাহায্যের কথা বলা হয়েছে। সরকারি চাকরিতে থাকছে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণও।

Budget 2026: আপনার রান্নাঘর থেকেই হবে রোজগার, রাজ্য বাজেটের এই ঘোষণায় হাসি ফুটবে গৃহবধূদের
প্রতীকী ছবিImage Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 22, 2026 | 3:01 PM

কলকাতা: সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে, একজন গৃহবধূ যে পরিশ্রম করেন, তাতে অন্তত ৩০ হাজার টাকা বেতন হওয়া উচিৎ। যে রান্নাঘরে গৃহবধূদের দিনের অনেকটা সময় কেটে যায়, সেই রান্নাঘর থেকেই এবার রোজগারের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সোমবার বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) মহিলাদের জন্য একাধিক ঘোষণা রয়েছে। তার মধ্যে অন্যতম ‘ক্লাউড কিচেন পলিসি’।

বাজেটে উল্লেখ করা হয়েছে, গৃহস্থ পরিবারের মহিলাদের রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তরিত করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে। রাজ্য সরকার নতুন ক্লাউড কিচেন পলিসি আনছে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই পলিসির ক্ষেত্রে ঘরোয়া পরিকাঠামো ব্যবহার করার কথা বলা হয়েছে। অর্থাৎ বাড়ির রান্নাঘরে করা রান্না থেকেই ব্যবসা করার কথা বলা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা জানিয়েছেন, সরকার নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। কলেজ ছাত্রী থেকে গর্ভবতী মহিলাদের বিভিন্ন স্কিমে অর্থ সাহায্যের কথা বলা হয়েছে। সরকারি চাকরিতে থাকছে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণও। এদিকে, অন্নপূর্ণা স্কিমের পাশাপাশি কলেজ ছাত্রীদের আর্থিক অনুদান দেওয়ার কথা বলা হয়েছে।

Follow Us