West Bengal Budget 2026 Highlights: সোশ্যাল মিডিয়ায় সমালোচনা নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর
West Bengal State Budget 2026 Highlights Updates in Bengali: আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে তুঙ্গে আলোচনা। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হতে পারে।

বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে তুঙ্গে আলোচনা। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হতে পারে। এছাড়াও নজর থাকবে ডিএ, অন্নপূর্ণ বাজেট বা যুবশক্তি নিয়ে সরকারের কোনও ঘোষণা থাকে কি না। এদিকে, নজর কেড়েছে বাজেট ফাইল। অর্থমন্ত্রী যে ফাইলে বাজেটের পেপার নিয়ে আসবেন, সেই ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। সেক্ষেত্রে জুটশিল্পে বাড়তি নজর থাকে কি না সেদিকেও নজর থাকবে। বাজেটের সব খবরে নজর রাখতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।
LIVE NEWS & UPDATES
-
মডেল ফলতা
দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লককে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে, এই ব্লকের প্রাইমারি হেলথ সেন্টারকে ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে।
-
শ্যামাপ্রসাদের বাড়ি সংরক্ষণেও বরাদ্দ
শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা। পাশাপাশি বাড়ি সংরক্ষণেও বিশেষ বরাদ্দ শুভেন্দু সরকারের। মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
-
-
শক্তিপীঠ সার্কিট
- শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
- কালীঘাট, তারাপীঠ থেকে ফুল্লরা, বক্রেশ্বরকে নিয়ে সার্কিট তৈরি হবে।
- ঐতিহ্য পুনরুদ্ধারে হেরিটেজ কমিশন গঠন হবে
-
শিক্ষায় ঘোষণা
বাজেটে শিক্ষাতেও জোর দেওয়া হয়েছে। কী কী ঘোষণা করা হয়েছে দেখে নিন
আদর্শ বিদ্যালয় তৈরিতে ২১০০ কোটি টাকা বরাদ্দ সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার বিস্তারে ৫০ কোটির বরাদ্দ ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তৈরি হবে দু’টি কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ফ্রি কোচিং সেন্টার প্রতি জেলায় তৈরি হবে ফ্রি কোচিং সেন্টার মিড ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ বেড়ে ১০ টাকা হয়েছে
-
শিল্প নিয়ে ঘোষণা
উত্তর ও পশ্চিমাঞ্চলে বিনিয়োগ টানতে বিশেষ প্রকল্প
- উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারিচালিত গাড়ির কারখানা তৈরি হবে।
- শিলিগুড়িতে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব তৈরি হবে
- শিলিগুড়িতে আইটি পার্ক গড়ে তোলা হবে
- দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ইউনিট
- দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব তৈরি হবে
-
-
স্বাস্থ্যের জন্য ঘোষণা
- উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল
- ৫টি নতুন মেডিক্যাল হাব তৈরির ঘোষণা
- ভেলোর, মুম্বইয়ে রোগীর পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে
- সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা
- দক্ষিণ দিনাজপুর ও কালিম্পঙে নতুন মেডিক্যাল কলেজ
- আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিক্যাল কলেজ
- হাসপাতালে রোগী পিছু খাবারে ১১০ টাকা বরাদ্দ
-
WB Budget On Mid Day Meal: বাড়ল বরাদ্দ
রাজ্যের প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং মিড ডে মিলের মান বাড়াতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল। মান বাড়াতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ খরচ বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। এছাড়া, কলকাতা পৌরসভা এলাকায় শিক্ষার্থীদের আরও পুষ্টিকর ও উন্নতমানের খাবার সরবরাহ করতে বিখ্যাত সংস্থা ‘ইস্কন’-এর সহযোগিতা নেওয়া হচ্ছে।
বিস্তারিত পড়ুন: সহযোগিতায় ইস্কন! সরকারি স্কুলে বদল নিয়ে এবার বড় ঘোষণা শুভেন্দু সরকারের
-
মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা
রাজ্য বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ঘাটালে ১২০০ কোটি ব্যয়ে মাস্টার প্ল্যান তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর।
-
রাজ্যে IIT ও IIM
উত্তরবঙ্গের জন্য বড় ঘোষণা। একটি IIT এবং একটি IIM চালু করা হবে
-
বাজেটে বেকারদের জন্য বড় ঘোষণা
বেকারদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী
- ভরসা কর্মসূচি চালু হবে
- গ্র্যাজুয়েটদের ৩০০০ টাকা
- অন্যদের ২০০০ টাকা ভাতা দেওয়া হবে
-
সরকারি কর্মী, মহিলা ও ছাত্রছাত্রীদের জন্য একাধিক নতুন সুবিধা
- রাজ্যের সরকারি, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) আরও ২০% বৃদ্ধি করার ঘোষণা।
- বর্তমানে প্রাপ্য ১৮% DA-এর সঙ্গে অতিরিক্ত ২০% যোগ হয়ে মোট DA হবে ৩৮%।
- পেনশনভোগীরাও অতিরিক্ত ২০% ডিয়ারনেস রিলিফ (DR) পাবেন।
- বর্ধিত ডিএ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।
-
কোন খাতে কত বরাদ্দ?
পরিকল্পনা ও পরিসংখ্যান দফতর(Planning & Statistics) – ৬৩২.৪১ কোটি টাকা বিদ্যুৎ দফতর(Power) – ৫,৩৪৫.১৬ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনর্গঠন দফতর(Public Enterprises and Industrial Reconstruction) – ৫৮.৬৫ কোটি টাকা জনস্বাস্থ্য কারিগরি দফতর(Public Health Engineering) – ১২,৯৩৫.৩৩ কোটি টাকা পূর্ত দফতর(Public Works) – ৭,২৪০.১৩ কোটি টাকা স্কুল শিক্ষা দফতর(School Education) – ৪৪,৯৪৮.২১ কোটি টাকা বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতর(Science & Technology and Bio-Technology) – ১৩৩.৬২ কোটি টাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর(Self-Help Group & Self-Employment) – ৩২২.৮০ কোটি টাকা সুন্দরবন বিষয়ক দফতর(Sunderban Affairs) – ১,২৮০.০৭ কোটি টাকা
-
কোন খাতে কত বরাদ্দ?
- কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর – ২,৩৯৩.২০ কোটি টাকা
- পর্যটন দফতর – ৫২৭.৮৪ কোটি টাকা
- পরিবহণ দফতর – ২,৬৯৭.৪২ কোটি টাকা
- আদিবাসী উন্নয়ন দফতর – ১,২৯৫.১৪ কোটি টাকা
- নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর – ১৪,৬০৯.৭৭ কোটি টাকা
- জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর – ১,৫৫০.৯৯ কোটি টাকা
- নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর – ৫২,৩০৮.৫০ কোটি টাকা
- যুব কল্যাণ ও ক্রীড়া দফতর – ৪৯০.৫৪ কোটি টাকা
এই তালিকায় সর্বাধিক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের জন্য, যার পরিমাণ ৫২,৩০৮.৫০ কোটি টাকা। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের জন্য বরাদ্দের প্রস্তাব ১৪,৬০৯.৭৭ কোটি টাকা।
-
কোন দফতরে কত বরাদ্দ?
গৃহনির্মাণ দফতর(Housing) – ৩০৩.৮৩ কোটি টাকা শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর(Industry, Commerce and Enterprises) – ৩,২৬৬.৫৯ কোটি টাকা তথ্য ও সংস্কৃতি দফতর(Information & Cultural Affairs) – ৮১৫.০৮ কোটি টাকা তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর(Information Technology & Electronics) – ৫০৬.১৮ কোটি টাকা সেচ ও জলপথ দফতর(Irrigation & Waterways) – ৩,৬৯৯.১১ কোটি টাকা বিচার বিভাগ (Judicial) – ১,৯৬৪.৮৯ কোটি টাকা শ্রম দফতর(Labour) – ৩,১৪৬.৬৯ কোটি টাকা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর(Land & Land Reforms and Refugee Relief & Rehabilitation) – ১,৫৮৭.৬২ কোটি টাকা
-
কোন দফতরে কত বরাদ্দ?
পরিবেশ দফতর (Environment) – ১০২.৮৫ কোটি টাকা
দমকল ও জরুরি পরিষেবা দফতর(Fire & Emergency Services) – ৫৪৬.৩৯ কোটি টাকা মৎস্য দফতর(Fisheries) – ৫৫০.৩৮ কোটি টাকা খাদ্য ও সরবরাহ দফতর(Food & Supplies) – ৮,০৫৩.০৩ কোটি টাকা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর(Food Processing Industries and Horticulture) – ২৩০.৬৯ কোটি টাকা বন দফতর(Forests) – ১,১৯৮.১৭ কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর(Health & Family Welfare) – ২৪,৭৫৩.৭২ কোটি টাকা উচ্চশিক্ষা দফতর(Higher Education) – ৭,১৬৮.৬০ কোটি টাকা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর(Home and Hill Affairs) – ১৭,৯২৫.৪২ কোটি টাকা
-
WB Budget 2026: মমতা বাংলার জন্য কী ছেড়ে গিয়েছিলেন?
রাজ্যের ঘাড়ে বিপুল ঋণের বোঝা, বাজেট পেশ করে মমতার সরকারকে নিশানা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। বাংলায় পালাবদলের প্রথম বাজেট পেশ। রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে আশাকর্মী- প্রত্যেকেই সুখবর শুনিয়েছে নতুন সরকার। কিন্তু বাজেট পেশের আগেই পূর্বতন সরকারের তৈরি করা রাজ্যের বেহাল অর্থনৈতিক দশা নিয়ে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শাণালেন নতুন সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম বাজেট পেশ করতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিদায়ী সরকার বাংলাকে ঠিক কোন খাদের কিনারায় ফেলে গিয়েছে।
বিস্তারিত পড়ুন: ৮,১৫,৬৯১ কোটি টাকা! মমতা বাংলার ‘উন্নয়নে’ কী ছেড়ে গিয়েছিলেন? এতদিনে এল সামনে
-
চালু হচ্ছে ভরসা কর্মসূচি
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘যুব সাথী’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘোষণার প্রায় পরপরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় প্রকল্পটি মাঝপথে থমকে যায়। এক মাস টাকা পেয়েছিলেন যুবরা। ফলে, নতুন সরকার গঠনের পর এই আর্থিক সাহায্য আদেও মিলবে কিনা, তা নিয়ে যুবসমাজের মধ্যে তৈরি হয়েছিল গভীর সংশয়।
বিস্তারিত পড়ুন: শেষমেশ যুবকদের জন্য ৩০০০ টাকা! কবে থেকে ঢুকবে, জেনে নিন
-
বিভিন্ন দফতরের জন্য প্রস্তাবিত বরাদ্দ
২০২৬-২৭ অর্থবর্ষে বিভিন্ন দফতরের জন্য প্রস্তাবিত বাজেট বরাদ্দ (নিট):
- কৃষি বিপণন (Agricultural Marketing) – ৩৬৪.৯৯ কোটি টাকা
- কৃষি (Agriculture) – ৮,৫৬৫.৮৪ কোটি টাকা
- প্রাণিসম্পদ উন্নয়ন (Animal Resources Development) – ১,৪০৪.৪২ কোটি টাকা
- অনগ্রসর শ্রেণি কল্যাণ (Backward Classes Welfare) – ২,৫৪৪.৪৮ কোটি টাকা
- ভোক্তা বিষয়ক দপ্তর (Consumer Affairs) – ১৪৮.৪১ কোটি টাকা
- সমবায় দফতর(Cooperation) – ৫৮৬.৬২ কোটি টাকা
- সংশোধনাগার প্রশাসন (Correctional Administration) – ৫৮০.৫৫ কোটি টাকা
- দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা (Disaster Management and Civil Defence) – ৩,০৩৫.৯৫ কোটি টাকা
-
সুন্দরবনে জলপথ যোগাযোগে বড় উদ্যোগ
- সুন্দরবনের দুর্গম দ্বীপাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
- জেটি ও সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণ করা হবে।
- সুন্দরবনের ১০৪টি দ্বীপের মধ্যে ৫৪টিতে মানুষের বসবাস থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার পরিষেবা পৌঁছে দিতে
- জলপথকে আরও কার্যকর করার পরিকল্পনা।
- সৌরচালিত নৌকার ব্যবহার উৎসাহিত করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহণের পাশাপাশি কার্বন নিঃসরণও কমানো যায়।
- সরকারের দাবি, এই পদক্ষেপ পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সুন্দরবনের আর্থ-সামাজিক উন্নয়নেও সহায়ক হবে।
-
পরিবহন ও জলপথে উন্নয়নে জোর
বাজেটে পরিবহন ও নদীকেন্দ্রিক পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা
দুর্গাপুর–আসানসোল ও শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা।
নদীকেন্দ্রিক অর্থনীতি ও জলপথ উন্নয়নে জোর
- ভাগীরথী এবং হুগলি নদীকে কেন্দ্র করে মধ্য ও দক্ষিণবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব।
- এই অর্থে নদীর উপর জেটি উন্নয়ন, নতুন জেটি নির্মাণ, গ্রামীণ বাজারের সঙ্গে সংযোগকারী রাস্তা তৈরি এবং বাজার অবকাঠামোর উন্নয়ন করা হবে।
- সংলগ্ন অঞ্চলে মৎস্যচাষের প্রসারেও গুরুত্ব দেওয়া হবে।
- উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং জলপথে পণ্য পরিবহণ আরও সহজ হবে।
-
বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য স্বস্তি
সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব।
এই পদক্ষেপের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে সরকারের আশা।
-
শহরাঞ্চলে খাদ্য সুরক্ষায় জোর
- দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরাঞ্চলে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্র চালু রয়েছে।
- এই কেন্দ্রগুলিতে ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার মাত্র ৫ টাকায় সরবরাহ করা হচ্ছে।
- ভবিষ্যতে আরও ২১০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা।
-
তফসিলি জাতির জন্য ঘোষণা
বাজেটে তফসিলি জাতি, খাদ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষায় একাধিক ঘোষণা
- তফসিলি জাতির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY) বাস্তবায়নের ঘোষণা।
- এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতির জীবিকার উন্নয়ন, হোস্টেল নির্মাণ এবং তফসিলি অধ্যুষিত গ্রামগুলিকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
- চলতি অর্থবর্ষে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১,৫০০ থেকে ২,০০০টি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রাখা হয়েছে।
-
সরকারি চাকরিতে বড় নিয়োগ
- রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা।
- এর মধ্যে ৩০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
- নিয়োগের মধ্যে থাকবে—
- ২০,০০০ পুলিশ কর্মী
- ৫০,০০০ শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী
- ১,০০০ ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার/রাইফেলস কর্মী
- বাকি পদ অন্যান্য সরকারি দফতরে পূরণ করা হবে।
-
দমকল পরিকাঠামো সম্প্রসারণ
দমকল পরিকাঠামো সম্প্রসারণ
- নতুন ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে তোলা হবে হেতমাবাদ, বিনাপাড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, লাবা রক (কালিম্পং), গিদ্দাপাহাড়ি, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে।
- দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নীত করা হবে।
উপকূলীয় উন্নয়নে জোর
উপকূলবর্তী পর্যটন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাঁথি-১ ও দেশপ্রাণ ব্লককে যুক্ত করে দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির এলাকা সম্প্রসারণের ঘোষণা।
-
নতুন জেলা, মহকুমা, পুরসভা ও প্রশাসনিক কেন্দ্র
- ৫টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে। জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। মোট ১০টি নতুন পুরসভা তৈরি হবে। তার মধ্যে রয়েছে শিবমন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাদনানা, কামারপুকুর, কোলাঘাট, টুঙ্গিদিঘি।মোট চার জেলায় বিমানবন্দর তৈরি হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠিত হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে।
-
জরুরি পরিষেবায় ‘ডায়াল ১১২’
- ২৪ ঘণ্টা জননিরাপত্তা ও সুরক্ষার জন্য ‘ডায়াল ১১২’ জরুরি হেল্পলাইন চালুর প্রস্তাব।
- প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য একটি করে গাড়ি মোতায়েন করা হবে।
- এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
-
‘আপনার সরকার আপনার পাশে’ নামে নতুন উদ্যোগ চালু
- সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ‘আপনার সরকার আপনার পাশে’ নামে নতুন উদ্যোগের ঘোষণা
- নাগরিকরা ৮৮৮৮০৮৮৮২০ টোল-ফ্রি হেল্পলাইনে যোগাযোগ করে অভিযোগ জানাতে ও তার নিষ্পত্তি করতে পারবেন।
- ২৪ ঘণ্টা জননিরাপত্তা ও সুরক্ষার জন্য ‘ডায়াল ১১২’ জরুরি হেল্পলাইন চালুর প্রস্তাব।
- প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য একটি করে গাড়ি মোতায়েন করা হবে।
- এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
-
২০২৬-২৭ অর্থবর্ষের জন্য নিট ৪,৩৮,৭৭৫.২৯ কোটি টাকার বাজেট প্রস্তাব
- কৃষি বিপণন (Agricultural Marketing) – ৩৬৪.৯৯ কোটি টাকা
- কৃষি (Agriculture) – ৮,৫৬৫.৮৪ কোটি টাকা
- প্রাণিসম্পদ উন্নয়ন (Animal Resources Development) – ১,৪০৪.৪২ কোটি টাকা
- অনগ্রসর শ্রেণি কল্যাণ (Backward Classes Welfare) – ২,৫৪৪.৪৮ কোটি টাকা
- ভোক্তা বিষয়ক দপ্তর (Consumer Affairs) – ১৪৮.৪১ কোটি টাকা
- সমবায় দপ্তর (Cooperation) – ৫৮৬.৬২ কোটি টাকা
- সংশোধনাগার প্রশাসন (Correctional Administration) – ৫৮০.৫৫ কোটি টাকা
- দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা (Disaster Management and Civil Defence) – ৩,০৩৫.৯৫ কোটি টাকা
-
বাজেট পেশের শুরুতেই বাংলার হৃতগৌরব ফেরানোর পক্ষে সওয়াল অর্থমন্ত্রীর
- গত ৪ মে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে তা শুধু সরকারের পরিবর্তন নয়, তার থেকে বেশি। এই পরিবর্তন গত ৫ দশকের ক্রমাগত অবক্ষয়ের পরে বাংলার জনগণের নিজদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করার দৃঢ় সংকল্পের পরিচয়।
- স্বাধীনতা পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ ভারতের বৌদ্ধিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চেতনাকে রূপ দিয়েছে। দুঃখের বিষয় আজ আমরা সেই উত্তরাধিকার নষ্ট করে অপ্রাসঙ্গিকতার প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছি। তারই বদল দরকার।
-
বাজেট পেশ করছেন স্বপন দাশগুপ্ত
বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
-
বাজেটের আগে বিধানসভায় পুজো দিলেন স্বপন দাশগুপ্ত-শুভেন্দু অধিকারী
আজ বেলা ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছেছেন তিনি। বাজেট পেশের আগে বিধানসভার মন্দিরে পুজো দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
-
বাজেটে কোন কোন বিষয়ে নজর?
বাজেটে কী কী ঘোষণার সম্ভাবনা
- শিল্প ও কর্মসংস্থানে জোর
- শিল্পনীতিতে আমূল বদলের ঘোষণার সম্ভাবনা
- আসতে পারে নতুন শিল্পনীতি
- ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের জন্য পৃথক নীতি
- MSME-র জন্য নতুন পরিকাঠামো
- স্টার্ট-আপ নীতির রূপরেখা
- শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ
- ডিএ নিয়ে ঘোষণার সম্ভাবনা
-
‘অনেক ধারাবাহিকতা রয়েছে, আবার পরিবর্তনও রয়েছে’, বললেন স্বপন দাশগুপ্ত
হাতে বাজেট ফাইল নিয়ে বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দাশগুপ্ত বলেন,”সবটাই নতুন বার্তা। অনেকটাই নতুন বার্তা। তবে, সব জিনিস তো নতুন হয় না। কিছুটা পুরনোও আছে। সংসদীয় গণতন্ত্র ৭০ বছরের। এটার মধ্যে অনেক ধারাবাহিকতা রয়েছে, আবার অনেকটা পরিবর্তনও রয়েছে। দু’টোই মিশিয়ে আমরা সামনের দিনে চলব।”
-
বাজেটের ফাইলে বিশেষ নজর
বাজেটে নজর কেড়েছে বিশেষ ফাইল। ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। ফাইলের ডানদিকে উপরে অশোক স্তম্ভ রয়েছে। নিচে সত্যমেব জয়তে লেখা। মাদুরকাঠি ও জুটের তৈরি ফাইলের মাধ্যমে কি কোনও বার্তা দিতে চাইছেন নতুন অর্থমন্ত্রী? এই নিয়ে জল্পনা বাড়ছে।
-
বেলা ১২টায় বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত
বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। আজ বেলা ১২ টায় বিধানসভায় চলতি আর্থিক বছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
Published On - Jun 22,2026 10:46 AM
