AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Fare Hike: এখন বাসে উঠলেই ১৮ টাকা?

Bus Fare Hike: এখন বাসে উঠলেই ১৮ টাকা?

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 03, 2026 | 7:25 PM

Share

ডিজেলের মূল্যবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে পুজোর পরেই ফের বাস ভাড়া বৃদ্ধির আর্জি নিয়ে পরিবহণমন্ত্রীর দরবারে উপস্থিত হলেন বেসরকারি বাস সংগঠনের মালিকেরা।  গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকেরা। সে সময় পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই নতুন ভাড়ার প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

রাজ্যে দীর্ঘদিন বাস ভাড়া বৃদ্ধি না পাওয়ায় তীব্র আর্থিক সংকটে বেসরকারি পরিবহন শিল্প। ডিজেলের মূল্যবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে পুজোর পরেই ফের বাস ভাড়া বৃদ্ধির আর্জি নিয়ে পরিবহণমন্ত্রীর দরবারে উপস্থিত হলেন বেসরকারি বাস সংগঠনের মালিকেরা।  গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকেরা। সে সময় পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই নতুন ভাড়ার প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

Follow Us