
কলকাতা: অফলাইনে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ আগেই শুরু হয়েছে। এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকেই অনলাইনে অন্নপূর্ণা ফর্ম-ফিল আপ করতে পারবেন আবেদনকারীরা। ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। মোট ১২ পাতার ফর্ম (Annapurna Yojana Form Fill Up)। সেখানে চাওয়া হয়েছে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান কতজন রয়েছে, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ ইত্যাদি। কীভাবে অনলাইনে (Annapurna Yojana Online Form Fill Up) এই ১২ পাতার ফর্ম পূরণ করবেন জেনে নিন।
অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে আবার অনলাইনেই জমা দিতে হবে। অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন
ইতিমধ্যেই ১২ পাতার ফর্ম-ফিলআপকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেশ কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকে ক্ষোভপ্রকাশ করছেন। তবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। তাঁরাই ফর্ম পূরণ করিয়ে দেবেন। তাঁর আবেদন, বিভ্রান্ত হবেন না।