Sujan Chakraborty at TMC camp: ভোটের দিনে তৃণমূলের ক্যাম্পে গিয়ে ‘আড্ডা’ মারছেন সুজন

West Bengal Assembly Election 2026: দ্বিতীয় দফার নির্বাচনে সৌজন্যের ছবি। কোথাও তৃণমূল প্রার্থী 'বেস্ট অব লাফ' বলছেন বিজেপি প্রার্থীকে, কোথাও আবার হেসে হাত মেলাচ্ছেন। এই সৌজন্যের ছবি দেখালেন বাম নেতা সুজন চক্রবর্তীও।

Sujan Chakraborty at TMC camp: ভোটের দিনে তৃণমূলের ক্যাম্পে গিয়ে আড্ডা মারছেন সুজন
তৃণমূলের কর্মীদের সঙ্গে গল্প সুজন চক্রবর্তীর।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 29, 2026 | 12:58 PM

কলকাতা: দ্বিতীয় দফার ভোটে খোশমেজাজে সুজন চক্রবর্তী। ভোট দিতে এসে গল্প জুড়লেন তিনি। তাও আবার তৃণমূল কর্মীদের সঙ্গে। এই দৃশ্যে অবাক অনেকেই।

দ্বিতীয় দফার নির্বাচনে সৌজন্যের ছবি। কোথাও তৃণমূল প্রার্থী ‘বেস্ট অব লাফ’ বলছেন বিজেপি প্রার্থীকে, কোথাও আবার হেসে হাত মেলাচ্ছেন। এই সৌজন্যের ছবি দেখালেন বাম নেতা সুজন চক্রবর্তীও।

সোনারপুর দক্ষিণের ভোটার প্রাক্তন বাম সাংসদ সুজন চক্রবর্তী। এ দিন সকালেই তিনি ভোট দিতে যান। তবে ভোটদানের আগে তৃণমূল কর্মীদের সঙ্গে খোস মেজাজে গল্প জোড়েন। তাদের ক্যাম্পে গিয়ে গল্প জুড়ে দেন সুজন চক্রবর্তী। এরপরে ভোট দেন। অবাধ ও শান্তিপুর্ণ ভোটের দাবি জানান তিনি।

তিনি বলেন, “দ্বিতীয় দফার ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ বলেই মনে হচ্ছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পেয়েছি। তবে মোটের উপরে শান্তিপূর্ণ হচ্ছে। ভোটারদের লম্বা লাইন বুথে। সবাই নিজের ভোট নিজে দিন। ”

একই ছবি দেখা গিয়েছে নবদ্বীপ বিধানসভার ভালুকা এলাকায়। তৃণমূলের বুথ অফিসে গিয়ে হাতে জপমালা নিয়ে বসে থাকেন নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী।তাঁর বক্তব্য, “সারাদিন সবাই ভোট করবে, সন্ধ্যা বেলায় সকলে একসঙ্গে চা খাবে। ভোটের ময়দানে এসে সামাজিক সম্পর্ক যাতে নষ্ট না হয়”।

Follow Us