Suvendu Adhikari: ‘ও তো মেশিন দেখতে গিয়েছিল, ঠিক করেছে’, শাখারভের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ নিয়ে মুখ খুললেন শুভেন্দু

Suvendu Adhikari on Shankharavh Sarkar: নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, " ফালতু ভিডিয়ো। আমিও অনেকবার ভোটে লড়েছি। ভোটের মেশিন দেখতে গিয়েছিল। তার সঙ্গে একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। আপনি দেখাতে পারবেন ও ভোট দিয়েছে? ও মেশিন দেখতে যাবে না? ফলতায় পুনর্নিবাচন কেন হল? দেখবেন না মেশিন?"

Suvendu Adhikari: ও তো মেশিন দেখতে গিয়েছিল, ঠিক করেছে, শাখারভের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ নিয়ে মুখ খুললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 09, 2026 | 5:54 PM

কলকাতা: রেজিনগরে বুথে বুথে ছাপ্পা ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার (Shankharavh Sarkar)। একটি ভিডিয়ো প্রকাশ্যে এনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিল কংগ্রেস। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। শাখারভ অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মেশিন ঠিক কাজ করছে কি না, দেখতে গিয়েছিলেন। কিন্তু, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। এবার এই ঘটনায় মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কী বললেন তিনি?

কী বললেন শুভেন্দু?

নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, “ফালতু ভিডিয়ো। আমিও অনেকবার ভোটে লড়েছি। ভোটের মেশিন দেখতে গিয়েছিল। তার সঙ্গে একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। আপনি দেখাতে পারবেন ও ভোট দিয়েছে? ও মেশিন দেখতে যাবে না? ফলতায় পুনর্নিবাচন কেন হল? দেখবেন না মেশিন? ও তো মেশিন দেখতে গিয়েছিল, ঠিক করেছে। আর আপনি কোথা থেকে একটা শব্দ দিয়ে বলে দিলেন ভোট দিচ্ছেন, ভোট দিচ্ছেন, দেখাতে পারবেন আপনি?”

শাখারভকে কী বলেছিলেন শুভেন্দু? 

মুখ্যমন্ত্রীর দাবি, ভোট দেওয়ার তো কোনও প্রয়োজনই নেই। তিনি জানতেন, রেজিনগর থেকে বিজেপিই জিতবে। এই বিষয়ে বলেন, “কী দরকার ভোট দেওয়ার? আমি তো যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলে এসেছিলাম আপনি ৫০ হাজার ভোটে জিতবেন। বলে এসছিলাম তোমার সঙ্গে আমার বিধানসভায় দেখা হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us