Nabanna: ৬,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, বিশ্বকর্মা পুজোর দিন শিল্পে বড় ঘোষণা নবান্নের

Nabanna Haldia Investment: আরও একটি বড় মাইলফলকের ঘোষণা এসেছে। আগামী ১৪ অক্টোবর, মহাষষ্ঠীর পুণ্যলগ্নে হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রায় ৬,০০০ কোটি টাকার নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীকে উৎসর্গ করা হবে। হলদিয়া পেট্রোকেমের এই নতুন ইউনিট চালু হলে ডাউনস্ট্রিম বা অনুসারী শিল্পে বিনিয়োগের বহুগুণ বিস্তার ঘটবে।

Nabanna: ৬,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, বিশ্বকর্মা পুজোর দিন শিল্পে বড় ঘোষণা নবান্নের
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2026 | 11:51 AM

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থানের নতুন জোয়ার আসতে চলেছে। রাজ্য মন্ত্রিসভা বজবজ শিল্পতালুক-সহ ৩২টি সংস্থাকে জমি হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠকের দ্বিতীয়ার্ধে আনুষ্ঠানিকভাবে সংস্থাগুলির হাতে এই জমি তুলে দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ ২৪ পরগনার বজবজ-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের শিল্প মানচিত্রে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি, আরও একটি বড় মাইলফলকের ঘোষণা এসেছে। আগামী ১৪ অক্টোবর, মহাষষ্ঠীর পুণ্যলগ্নে হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রায় ৬,০০০ কোটি টাকার নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীকে উৎসর্গ করা হবে। হলদিয়া পেট্রোকেমের এই নতুন ইউনিট চালু হলে ডাউনস্ট্রিম বা অনুসারী শিল্পে বিনিয়োগের বহুগুণ বিস্তার ঘটবে।

রাজ্য সরকারের এই দুই যুগান্তকারী পদক্ষেপে একদফা বিপুল বিনিয়োগ যেমন নিশ্চিত হবে, তেমনই তৈরি হবে হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ। সব মিলিয়ে, আসন্ন উৎসবের মরশুমে বাংলায় নতুন শিল্প বিনিয়োগের যে দিগন্ত উন্মোচিত হতে চলেছে, তা রাজ্যের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন শিল্পমহলের বিশেষজ্ঞরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us