AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নবান্ন

নবান্ন

সিদ্ধান্তটা চমকে দেওয়ার মতনই ছিল। ডালহৌসির ঐতিহাসিক লাল বাড়ি থেকে থেকে রাজ্যের মূল সচিবালয় সরে যাচ্ছে। ‘পরিবর্তনের সরকার’ ক্ষমতায় আসার মাত্র দু’বছরের মধ্যেই পরিবর্তন করে দেয় ব্রিটিশ জমানা থেকে হাঁটতে শেখা সেক্রেটরিয়েটেরই। পশ্চিম পাড়ের শহর হাওড়ার মন্দিরতলার ১৫তলা এইচআরবিসি ভবনকে ‘নবান্ন’ পোশাকি নাম দিয়ে তৃণমূল সরকার তার শপথবাক্য পাঠ করায় ৫ অক্টোবর। রাইটার্স থেকে সরে আসে মুখ্যমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র, অর্থ সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও তাঁদের অধীনস্থ দফতরগুলি। বলা ভাল, তৃণমূল সরকার ও নবান্ন দুটো নামই যেন সমর্থক হয়ে উঠেছে গত দশ বছরে। হয়েছে ক্ষমতার ভরকেন্দ্র। অথচ বাম জামানায় গগনচুম্বী বাড়িটা তৈরি হয়েছিল মঙ্গলাহাট স্থানান্তরের পরিকল্পনা নিয়ে। মাঝে স্রেফ একটা বিধানসভা নির্বাচন। ‘কপাল’টাই খুলে যায় এইচআরবিসি ভবনের।

Read More

Suvendu Adhikari: ২ চাকা কেনার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বড় সুযোগ দিল সরকার

Nabanna: এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কর্মচারীদের যোগ্যতামানও স্পষ্ট করে দিয়েছে অর্থ দফতর। রোপা ২০১৯ অনুযায়ী, যাঁদের মূল বেতন অন্তত ২৫ হাজার ৭০০ টাকা বা তার বেশি, কেবল তাঁরাই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণের টাকা শোধ করার প্রক্রিয়াটিও কর্মীদের সুবিধার্থে সহজ রাখা হয়েছে।

DA Arrears: গ্রুপ A-D! ষষ্ঠীতেই রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বড় খবর

WB DA: এই সময়ের জন্য স্টেট ট্রেজারি থেকে পেনশন প্রাপ্ত পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ডিআর বকেয়া বাবদ প্রায় ৯১৪.০১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩শে সেপ্টেম্বরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই মেয়াদের বকেয়া ডিএ বাবদও কর্মচারীদের বিল প্রস্তুত ও অর্থ প্রদান শুরু হয়েছে।

Nabanna: পুজোর আগেই বাড়িয়ে দেওয়া হল টাকা, বড় ঘোষণা সরকারের

Kolkata: দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আংশিক সময়ের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। সেই আবহে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কর্মবন্ধুদের আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত, উৎসবের মরশুমে এই পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত তাঁদের কাছে বাড়তি পাওনা।

Ayushman Bharat: আয়ুষ্মান ভারত নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের

এ দিন, বিজ্ঞপ্তি দিয়ে এই আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য সাথী কার্ড ফেরারনোর কথা বলা হয়েছে। কার্ড জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। যে বিভাগে কর্মী কাজ করেন, সেই দফতরে জমা দিতে হবে কার্ড। নির্দিষ্ট নীতি মেনে দিতে হবে ঘোষণাপত্র ও কার্ড জমার রসিদ। ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ সরকারের।

Nabanna: ছাব্বিশের নির্বাচনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছিল, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

DGP Siddhinath Gupta's Extension: ১৯৯২ ব্যাচের এই প্রবীণ আইপিএস অফিসারকে গত মার্চ মাসে রাজ্যের ডিজি পদে বসিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের ঠিক মুখে তৎকালীন ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পর প্রথমে পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলেও, পরে সিদ্ধিনাথ গুপ্তাকে পূর্ণাঙ্গ ডিজি করা হয়।

Fake PMO Officer Arrested: PMO-র ভুয়ো আধিকারিক সেজে নবান্নে অনুপ্রবেশ, দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা

Fake PMO officer: অভিযোগ পাওয়ার পর প্রযুক্তিগত নজরদারির সাহায্যে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে ওই মহিলার অবস্থান চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড আদায় করে শুক্রবার সকালে বিমানবন্দর হয়ে শিবপুর থানায় নিয়ে আসা হয় তাঁকে।

Nabanna: আগে থেকে সাক্ষাতের সময় নিয়ে নবান্নে পৌঁছেছিলেন আকাঙ্খা, কিন্তু দেখেই সন্দেহ আধিকারিকদের! দিল্লিতে সেই মহিলাকে টানা জেরা! কে তিনি?

Fake PMO Officer Enters Nabanna: আগে থেকে সাক্ষাৎকারের সময় নিয়েই বুধবার নবান্নের পূর্ত দফতরে আসেন আকাঙ্খা বিদ্যার্থী। নিজেকে PMO-র আধিকারিক পরিচয় দিয়ে তিনি দফতরের কর্তাদের কাছে বিভিন্ন প্রশাসনিক তথ্য জানতে চান। তবে তাঁর কথা ও হাবভাবে সন্দেহ জাগে আধিকারিকদের।

Reliance investment in West Bengal: বাংলায় রিলায়েন্স গোষ্ঠী! রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা, প্রশস্ত হচ্ছে কর্মসংস্থানের পথও

Reliance West Bengal investment: সূত্রের খবর, রাজ্যের বিদ্যুৎ, পরিবহন, চলচ্চিত্র শিল্প, পরিকাঠামো ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স গোষ্ঠী। এদিন রিলায়েন্স গোষ্ঠীর পূর্বাঞ্চলের অধিকর্তা তরুণ ঝুনঝুনওয়ালা-সহ ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন।

CM Suvendu Adhikari-Goutam Adani: সুদূর আমেরিকার সঙ্গেও যুক্ত! বিপুল কর্মসংস্থান, আদানির হাসপাতালে প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুফল পাবে বাংলা

Adani Aarogya Niketan New Town: প্রাথমিক ভাবনায় ১,০০০ শয্যার কথা থাকলেও স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়াতে বিশেষ প্রস্তাবে তা বাড়িয়ে ২,০০০ শয্যা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবান্ন সূত্রে খবর, প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক দফায় ১,২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পরবর্তীতে নির্মাণকাজ চলাকালীন আরও ১,৮০০ কোটি টাকা যুক্ত হয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ২,৫০০ কোটি টাকারও বেশি।

Nabanna: ৬,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, বিশ্বকর্মা পুজোর দিন শিল্পে বড় ঘোষণা নবান্নের

Nabanna Haldia Investment: আরও একটি বড় মাইলফলকের ঘোষণা এসেছে। আগামী ১৪ অক্টোবর, মহাষষ্ঠীর পুণ্যলগ্নে হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রায় ৬,০০০ কোটি টাকার নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীকে উৎসর্গ করা হবে। হলদিয়া পেট্রোকেমের এই নতুন ইউনিট চালু হলে ডাউনস্ট্রিম বা অনুসারী শিল্পে বিনিয়োগের বহুগুণ বিস্তার ঘটবে।