AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: গবেষণা করতে গিয়ে ঝলসে যান, অবসরের ৮ মাসে আগে এনআইটি-র অধ্যাপকের মৃত্যু

Durgapur: চলতি মাসের ১৫ এপ্রিল অর্থাৎ ১ বৈশাখ এনআইটিতে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণা করার সময় বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক, আহত হন বি-টেক ফাইনাল ইয়ার পড়ুয়া আকাশ মাঝিও।

Durgapur: গবেষণা করতে গিয়ে ঝলসে যান, অবসরের ৮ মাসে আগে এনআইটি-র অধ্যাপকের মৃত্যু
মৃত গবেষকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 5:21 PM
Share

দুর্গাপুর : প্রয়াত হলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। সোমবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চলতি মাসের ১৫ এপ্রিল অর্থাৎ ১ বৈশাখ এনআইটিতে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণা করার সময় বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক, আহত হন বি-টেক ফাইনাল ইয়ার পড়ুয়া আকাশ মাঝিও। তাঁদেরকে এনআইটি নিজস্ব হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। তারপরে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় একটি বেসরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক ইন্দ্রজিৎ বসাককে দুর্গাপুরের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায় এনআইটি কর্তৃপক্ষ । সেখানে তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা ছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। তিনি দুর্গাপুর এনআইটি থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৪ সালে তিনি এনআইটিতে কাজে যোগ দেন। তিনি সিনিয়র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মাঝে কিছুদিন তিনি ভারপ্রাপ্ত ডিরেক্টরের দায়িত্ব সামলে ছিলেন। চলতি বছরের ডিসেম্বর মাসে তা়ঁর অবসর গ্রহণের কথা ছিল। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?