Civic Volunteer: ভয় ছিলই, বাংলার সিভিক ভলান্টিয়রদের জন্য বড় নির্দেশ চলে এল স্বরাষ্ট্র দফতর থেকেই

Civic Volunteer Verification Drive: পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "এই সবকটি বিষয়ই তো খতিয়ে দেখা দরকার। কারণ আজকে সিভিক ভলান্টিয়র সব পলিটিক্যাল অ্যাপোয়ন্টমেন্ট হয়েছে। তাঁদের যোগ্যতা, কতটা তাঁরা অ্যাক্টিভ,  তাঁর শরীর স্বাস্থ্য ঠিক রয়েছে কিনা, এগুলো দেখে তো করা হয়নি।"

Civic Volunteer: ভয় ছিলই, বাংলার সিভিক ভলান্টিয়রদের জন্য বড় নির্দেশ চলে এল স্বরাষ্ট্র দফতর থেকেই
সিভিক ভলান্টিয়রদের জন্য বড় ঘোষণাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 24, 2026 | 1:07 PM

কলকাতা: এবার নজরে সিভিক ভলান্টিয়র নিয়োগ। ঝাড়াই বাছাই করতে হবে ৯০ দিনের মধ্যে। নির্দেশিকা জারি স্বরাষ্ট্র দফতরের। সিভিক ভলান্টিয়রদের যোগ্যতা ফের যাচাই হবে। নিয়োগ বা বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। ধর্ম দেখে নিয়োগ বা বদলি হয়েছে কিনা, সেদিকেও দেওয়া হয়েছে নজর। সিভিক ভলান্টিয়রদের গত ২ বছরের কাজের রেকর্ড খতিয়ে দেখা হবে।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “এই সবকটি বিষয়ই তো খতিয়ে দেখা দরকার। কারণ আজকে সিভিক ভলান্টিয়র সব পলিটিক্যাল অ্যাপোয়ন্টমেন্ট হয়েছে। তাঁদের যোগ্যতা, কতটা তাঁরা অ্যাক্টিভ,  তাঁর শরীর স্বাস্থ্য ঠিক রয়েছে কিনা, এগুলো দেখে তো করা হয়নি।” তিনি বলেন, তাঁর দফতরেও নানা ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ হয়েছে। একটা কাজের জন্য ৫ টা লোক লাগবে, ৪০০ লোককে নিয়োগ করা হয়েছে। অগ্নিমিত্রার কথায়, “সেই লোকগুলো কিন্তু দফতরে আসেও না। মোটর সাইকেল নিয়ে মাঝেমধ্যে আসে, আড্ডা মারে, চলে যায়। ৭ দিন আগে থেকেই নাকি তারা সই করে দেয়। এটা তো চলতে পারে না। টাকাগুলো তো আমাদের, পাবলিকের। বিট সিস্টেমে লোক নিতে হবে, আমরা নোটিস দিয়ে দিয়েছি। এক্সট্রা লোক রাখা যাবে না, যারা শেষ কয়েক মাস আসেনি, তাদের ছাঁটাই করতে হবে।”

সিভিক ভলান্টিয়র নিয়ে বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠকে আভাস দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, ঝাড়াই বাছাই হবে। কারণ তাতে প্রচুর জল মিশে রয়েছে।

Follow Us