West Bengal Day: কীভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, স্কুল-কলেজে ২ সপ্তাহ ধরে বোঝাবে সরকার, ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে বড় উদ্যোগ

Jagannath Chatterjee: পূর্বতন সরকারের আমলে মনোনীত ব‍্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির পদ ছাড়তে বার্তা দিয়েছেন মন্ত্রী। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছেন, তবে এখনও কাউন্সিলে আগের কোনও লোকজন রয়ে গিয়েছে।

West Bengal Day: কীভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, স্কুল-কলেজে ২ সপ্তাহ ধরে বোঝাবে সরকার, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বড় উদ্যোগ
জগন্নাথ চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 12, 2026 | 10:38 AM

কলকাতা: আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বর উপস্থিত থাকবেন মোদী। আর ওই দিন সব স্কুল-কলেজেও ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day) পালনের নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়গুলিতেও সাড়ম্বরে দিনটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ জুন থেকে পরবর্তী ২ সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে, কলেজে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস নিয়ে সেমিনার করে পড়ুয়াদের অবগত করার নির্দেশ দিয়েছেন রাজ্যেক উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

মন্ত্রী জানান, যেদিন আইনসভায় পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোটাভুটি হয়েছিল, সেই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য। তারকেশ্বরের সম্মেলন থেকেই প্রস্তাব গ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়। তাই সেখানে উপস্থিত হবেন নরেন্দ্র মোদী।

মন্ত্রী আরও বলেন, “কীভাবে পশ্চিমবঙ্গ তৈরি হল ১৯৪৭ সালে, সেই ইতিহাস এই প্রজন্মের অনেকেরই অজানা। তাই পশ্চিমবঙ্গ তৈরির বিষয়ে সচেতনতা তৈরি করা হবে। সেমিনার করে সেই ইতিহাস বোঝানো হবে।”

এছাড়া, পূর্বতন সরকারের আমলে মনোনীত ব‍্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির পদ ছাড়তে বার্তা দিয়েছেন মন্ত্রী। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছেন, তবে এখনও কাউন্সিলে আগের কোনও লোকজন রয়ে গিয়েছে। বিবেকের কথায় পদ ছাড়ুন।” বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিগুলোতে নতুন ব‍্যক্তিদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের।

Follow Us