Central Forces Deployment: আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, মোট মোতায়েন কত?

Election Commission Increases Central Forces: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে চাইছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রাজ্যে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এর ফলে বাংলায় মোট বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫৫০ কোম্পানি।

Central Forces Deployment: আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, মোট মোতায়েন কত?
বাংলায় কেন্দ্রীয় বাহিনী, ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 08, 2026 | 8:43 PM

কলকাতা: বাংলার ভোটে হিংসা রুখতে বদ্ধপরিকর কমিশন। সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস ফেরাতে ফের একবার কোমর বেঁধে মাঠে নামল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রাজ্যে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে মোতায়েন করা মোট বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৫০ কোম্পানি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এর আগে রাজ্যে মোট ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভোট ঘোষণার পর পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেই সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে কমিশনের ফুল বেঞ্চ। বুধবার নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে স্বভাবতই নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করে দিয়েছেন। এরইমধ্যে কমিশন সূত্রে স্পষ্ট ইঙ্গিত, এই ২৫৫০ কোম্পানিই শেষ নয়। পরিস্থিতির পর্যালোচনা করে প্রয়োজনে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কমিশনের সাফ কথা, শান্তিপূর্ণ ভোট করাতে নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। সুর থেকেই সুর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। এখন দেখার ভোটের মুখে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয় কিনা। এবার বাংলায় যদিও কমেছে দফার সংখ্যা। ভোট হচ্ছে দুই দফায়। ২৩ তারিখ উত্তর বঙ্গ সহ পশ্চিমাঞ্চলের হড় অংশে ভোট হচ্ছে। অন্য়দিকে ২৯ এপ্রিল ভোট হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি অংশে। ফলপ্রকাশ ৪ মে। তার আগে যদিও গোটা বাংলা জুড়েই প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী সবপক্ষই। 

Follow Us