West Bengal Cabinet 2026: অর্জুন সিং থেকে দুধকুমার মণ্ডল, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রী? তালিকায় কি তিলোত্তমার মা, রুদ্রনীলরাও?

West Bengal Full Cabinet: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা।

West Bengal Cabinet 2026: অর্জুন সিং থেকে দুধকুমার মণ্ডল, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রী? তালিকায় কি তিলোত্তমার মা, রুদ্রনীলরাও?
মন্ত্রিসভায় কারা কারা? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 01, 2026 | 1:42 PM

কলকাতা: লোকভবনে আজ গঠন হল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন। দায়িত্ব দেওয়া হল ৩৫ জনকে।

ক্যাবিনেট মন্ত্রী

দীপক বর্মন ( ফালাকাটা )
তাপস রায় ( মানিকতলা )
শংকর ঘোষ ( শিলিগুড়ি)
মনোজ কুমার ওরাওঁ ( কুমারগ্রাম)
অর্জুন সিং ( নোয়াপাড়া)
গৌরী শংকর ঘোষ ( মুর্শিদাবাদ)
জগন্নাথ চট্টোপাধ্যায় ( সিউড়ি)
স্বপন দাশগুপ্ত ( রাসবিহারী)
শারদ্বত মুখোপাধ্যায় ( বিধাননগর )
কল্যাণ চক্রবর্তী ( খরদহ)
অরূপ কুমার দাস ( কাঁথি দক্ষিণ)
অজয় পোদ্দার ( কুলটি)
দুধকুমার মন্ডল ( ময়ুরেশ্বর)

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

মালতী রাভা রায় ( তুফানগঞ্জ)
রাজেশ মাহাতো ( গোপীবল্লভপুর)
ইন্দ্রনীল খাঁ ( বেহালা পশ্চিম)

প্রতিমন্ত্রী

জুয়েল মুর্মু ( হবিবপুর)
হরে কৃষ্ণ বেরা ( তমলুক)
আনন্দময় বর্মন ( মাটিগাড়া-নকশাল বাড়ি)
অশোক দিন্দা ( ময়না)
বিশাল লামা ( কালচিনি)
শান্তনু প্রামাণিক ( ভগবানপুর)
মৌমিতা বিশ্বাস মিশ্র ( বর্ধমান দক্ষিণ)
উমেশ রাই ( হাওড়া উত্তর)
পূর্ণিমা চক্রবর্তী ( শ্যামপুকুর)
কৌশিক চৌধুরী ( রায়গঞ্জ)
ভাস্কর ভট্টাচার্য ( শ্রীরামপুর)
দিবাকর ঘরামী ( সোনামুখী)
অমিয় কিস্কু ( নয়াগ্রাম)
কালিতা মাজি ( আউশগ্রাম)
গার্গী দাস ঘোষ ( কান্দি)
বিরাজ বিশ্বাস ( করণদিঘি)
দীপঙ্কর জানা ( কাকদ্বীপ)
সুমনা সরকার ( বলাগড়)
নদিয়া চাঁদ বাউরি (পারা)

উত্তরবঙ্গ পেল ক’জন মন্ত্রী?

দীপক বর্মন ( ফালাকাটা, ক্যাবিনেট মন্ত্রী ),  শঙ্কর ঘোষ ( শিলিগুড়ি, ক্যাবিনেট মন্ত্রী), মনোজ কুমার ওরাওঁ ( কুমারগ্রাম, ক্যাবিনেট মন্ত্রী), মালতী রাভা রায় ( তুফানগঞ্জ, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী), জুয়েল মুর্মু ( হবিবপুর, মালদহ, প্রতিমন্ত্রী), আনন্দময় বর্মন ( মাটিগাড়া-নকশাল বাড়ি, প্রতিমন্ত্রী), বিশাল লামা ( কালচিনি, প্রতিমন্ত্রী), বিরাজ বিশ্বাস ( করণদিঘি, প্রতিমন্ত্রী)

চমক কোথায় কোথায়? 

চমক রয়েছে বেশ কয়েকটি ক্ষেত্রে। যাঁরা প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাঁরা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম শারদ্বত মুখোপাধ্যায়, তিনি ক্যাবিনেট মন্ত্রী। পেশায় চিকিৎসক শারদ্বত প্রথমবারই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিধাননগর থেকে নির্বাচিত হন। খড়দহ থেকে নির্বাচিত কল্যাণ চক্রবর্তী পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। দীর্ঘদিনের বিজেপির লড়াকু নেতা দুধকুমার মণ্ডলকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল। বিজেপির যখন বাংলায় সেভাবে অস্তিত্বই ছিল না, ১৯৮৮ সালে বীরভূমে পঞ্চায়েত ভোটেও তিনি জয়ী হয়েছিলেন। কুলটি থেকে নির্বাচিত অজয় পোদ্দার ১৯৭৫ সাল থেকে RSSএর সম্পর্ক। গোপীবল্লভপুর থেকে মন্ত্রী হলেন রাজেশ মাহাতো, নয়াগ্রাম থেকে মন্ত্রী হয়েছেন অমিয় কিস্কু। প্রথম বার নির্বাচনে লড়ে জয়ী হয়ে কলিতা মাঝি প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। আউশগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁকে নিয়ে নির্বাচনের সময়ে একাধিক আলোচনাও হয়। শ্রীরামপুর থেকে ভাস্কর ভট্টাচার্য, বলাগড় থেকে সুমনা সরকাররা মন্ত্রিসভায় এলেন।

Follow Us