Nabanna: পুজোর আগে সুখবর, অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের

Home Guard Allowance Hike: পুজোর মুখে সুখবর। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ১ অক্টোবর থেকে প্রতি দিনের ডিউটি অ্যালাউন্স ১১০ টাকা করে বাড়ানো হচ্ছে। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদে ভাতা বেড়ে কত হল, দেখে নিন

Nabanna: পুজোর আগে সুখবর, অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের
নবান্নImage Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 25, 2026 | 7:49 PM

কলকাতা: পুজোর আগে সুখবর। অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের। রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের হোমগার্ড ভলান্টিয়ার ও হোমগার্ড অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানো হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ১ অক্টোবর থেকে প্রতি দিনের ডিউটি অ্যালাউন্স ১১০ টাকা করে বাড়ানো হচ্ছে। এই পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকরা এই বৃদ্ধির আওতায় পড়বেন। কোন পদে ভাতা বেড়ে কত হল, দেখে নিন

হোমগার্ড ভলান্টিয়ার: ৬৪৮ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৫৮ টাকা

ডেপুটি গ্রুপ কমান্ডার: ৬৫৪ টাকা থেকে ভাতা বেড়ে ৭৬৪ টাকা

গ্রুপ কমান্ডার: ৬৫৬ টাকা থেকে ভাতা বেড়ে ৭৬৬ টাকা

ডেপুটি কমান্ড্যান্ট: ৬৫৯ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৬৯ টাকা

হোমগার্ড কমান্ড্যান্ট: ৬৬২ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৭২ টাকা

ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট: ৬৬৫ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৭৫ টাকা

Loading...
Unable to load recommendations.
Follow Us