AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal HS Class 12th Result 2026: রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায় কখন রেজাল্ট দেখবেন

WBCHSE Class 12 Result Date and Time: চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হয়। আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল।

West Bengal HS Class 12th Result 2026: রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায় কখন রেজাল্ট দেখবেন
Image Credit: PTI
| Updated on: May 13, 2026 | 7:28 PM
Share

কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে গত ৮ মে। এবার উচ্চ মাধ্যমিকের ফলাফলের জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। রাত পোহালেই বৃহস্পতিবার সকালে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের দফতরে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। পরে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এছাড়া, স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হবে মার্কশিট। সেখান থেকেই ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

উচ্চ মাধ্যমিক সংক্রান্ত তথ্য

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হয়। আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল।

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল

সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল।

TV9 বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে দেখতে পাবেন ফলাফল। www.TV9bangla.com-এ লগ ইন করুন। নির্দিষ্ট লিংকে, নাম ও রোল নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।

এছাড়াও যে সব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে-

wbchse.wb.gov.in result.wb.gov.in wbresults.nic.in www.indiaresults.com

Follow Us