West bengal News Live: বন্যা পরিস্থিতি নিয়ে হলদিয়ায় বৈঠক মুখ্যমন্ত্রীর

West bengal News Updates LIVE: অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই জানিয়েছেন চলতি মাস থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য করেছেন। কতজন বাদ গিয়েছেন, কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সব তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি তিনি পুরুলিয়ার সভা থেকে জনগণের কাছে এক বছর সময় চেয়ে নিয়েছেন।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 19, 2026 | 12:01 AM

তারাপীঠ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরের ধারে অবস্থিত হোটেলে লাগল আগুন। সোমবার সেই হোটেলেই ভোররাতে আচমকা আগুন লাগে। জানা গিয়েছে, ভোররাতে হোটেলের এক তলায় বিদ্যুত সরবরাহের এনসিবিতে হঠাৎ আগুন দেখতে পান হোটেলের কর্মীরা। তারপরই চিৎকার, ডাকাডাকি শুরু করেন তাঁরা। কিন্তু, ততক্ষণে আগুন পুরো ছড়িয়ে পড়ে হোটেলের বিল্ডিংয়ে। মৃত্যু নয় জনের। সেই ঘটনায় নজর থাকবে আজ।

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই জানিয়েছেন চলতি মাস থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় মন্তব্য করেছেন। কতজন বাদ গিয়েছেন, কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সব তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি তিনি পুরুলিয়ার সভা থেকে জনগণের কাছে এক বছর সময় চেয়ে নিয়েছেন। তারপর তিনি পরীক্ষায় বসবেন বলেও জানিয়েছেন।” মঙ্গলবার দেখার শুভেন্দু অধিকারী কোথায় কোথায় যান ও কী কী বলেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Aug 2026 11:59 PM (IST)

    Suvendu Adhikari: বন্যা পরিস্থিতি নিয়ে হলদিয়ায় বৈঠক মুখ্যমন্ত্রীর

    • পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। জেলার সামগ্রিক পরিস্থিতি কথা মাথায় রেখেই বৈঠক হল মঙ্গলবার রাতে।
    •  

      বৈঠকে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার,ডি আই জি মেদিনীপুর রেঞ্জ অমিতাভ মাইতি, পুলিশ সুপার অংশুমান সাহা, জেলার দুই স্বাস্থ্যে জেলার আধিকারিক সহ জেলার সব বিডিওরা।

    •  

      শিল্পতালুক হলদিয়া, পটাশপুর ভগবানপুর,চন্ডিপুর সহ সামগ্রিক এলাকায় বিশেষ নজর দিয়েছে বলে জানান তিনি।

  • 18 Aug 2026 05:04 PM (IST)

    Sougata Roy: বিক্ষোভের মুখে সৌগত

    • দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে চোর স্লোগান
    • বিমানবন্দরে তুমুল বিক্ষোভের মুখে তিনি
    • সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল চোর স্লোগানও
    • কালীঘাটপন্থী তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ
  • 18 Aug 2026 01:33 PM (IST)

    Annapurna Portal: ১৯ অগাস্ট ফের খুলবে অন্নপূর্ণা পোর্টাল: শুভেন্দু

    • অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা, ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা, চলছে উপভোক্তাদের নথি যাচাই। : শুভেন্দু
    • ১ কোটি ৬২ লক্ষ নথি যাচাই শেষ: শুভেন্দু
    • ১৯ অগাস্ট ফের খুলবে অন্নপূর্ণা পোর্টাল: শুভেন্দু
    • ২০ অগাস্ট পর্যন্ত মিলবে টাকা: শুভেন্দু
    • আধার মিস ম্যাচে বাদ গিয়েছে ১৭ লক্ষ: শুভেন্দু
    • নতুন আবেদনে ফের তথ্য যাচাই করা হবে: শুভেন্দু
    • আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। মৃত ব্যক্তি থেকে অনুপ্রবেশকারীরাও লক্ষ্মীর ভান্ডার পেত: শুভেন্দু
    • সরকারি টাকা এভাবে নয়ছয় করা যাবে না: শুভেন্দু
    • নথি যাচাইয়ে যাঁরা যোগ্য প্রমাণিত হবেন, তাঁদের কারোর কাছে যেতে হবে না। প্রত্যেক মাসে ১০-১৫ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বের সহযোগিতা নেবেন। উত্তর কলকাতার ৩০ ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনা বাহিনী নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে নেবেন, যাতে আগামী দিনে মহিলার অধিকার সুনিশ্চিত হয়: শুভেন্দু
    • ছাত্রীরা ১০০০ টাকা করে পান, সেটা আগামী শিক্ষাবর্ষ থেকে ২০০০ টাকা করে দেওয়া হবে: শুভেন্দু
  • 18 Aug 2026 12:36 PM (IST)

    এই বছর ১০ কোটি গাছ লাগাব: শুভেন্দু

    মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে সবুজ স্বাধীনতার ডাক মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু অধিকারী: গাছ লাগিয়ে ছবি তুললে হবে না। তার যত্ন করতে হবে। বনাঞ্চল সৃষ্টিতে অর্থ বাধা হবে না। এই কর্মসূচির আওতায় ৩ বছর গাছের রক্ষণা-বেক্ষণ হবে।

    শুভেন্দু অধিকারী: ভবানীপুরে ১ লক্ষ বৃক্ষরোপন হবে। শুধু ভবানীপুরেই ৫০ হাজার বৃক্ষ রোপন হচ্ছে। এর অর্থ পঞ্চায়েত ও গ্রামন্নয়ন দফতর সিংহভাগ বহন করছে।

    শুভেন্দু অধিকারী: প্রধানমন্ত্রীর দফতরকে বলেছিলাম, উত্তরপ্রদেশ যদি ২৬ কোটি গাছ লাগাতে পারে, আমরাও এই বছরে ১০ কোটি গাছ লাগাব। দু বছর রক্ষণা-বেক্ষণ করব। দ্রুত গতিতে চলছে সেই গাছ লাগানোর প্রক্রিয়া।

  • 18 Aug 2026 11:48 AM (IST)

    চন্দ্রকোনায় রাস্তা পুকুর হয়ে গেল! ৯ কিমি রাস্তায় হাঁটতে পারবেন না

  • 18 Aug 2026 11:46 AM (IST)

    কমিউনিস্টরাই ককরোচ-ছারপোকা তৈরি করে: দিলীপ

    প্রশ্ন ফাঁসে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) আন্দোলন নিয়ে এবার বামেদেরই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, কমিউনিস্টরাই ছারপোকা, আরশোলা তৈরি করে। বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন সংগঠিত হয়েছে দাবি দিলীপের। বস্তুত, এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মাওবাদ মনোভাবাপন্নদের ‘দিমাগি নকশাল’বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

    বিস্তারিত পড়ুন: Dilip Ghosh on Communist: ‘কমিউনিস্টরাই ককরোচ-ছারপোকা তৈরি করে’, ‘সরকার খেয়াল রাখছে’, সতর্ক করলেন দিলীপ

  • 18 Aug 2026 11:45 AM (IST)

    তারাপীঠের ঘটনায় গ্রেফতার ২

    তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই। ঘটনার পরেই আটক করা হয় হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতেই হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক প্রবীর কুমার পালকে। গোটা অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ইতিমধ্যে চার সদস্যের SIT গঠন করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে দমকলের তরফেও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেই সূত্রের খবর।

  • 18 Aug 2026 11:42 AM (IST)

    পুকুরে তল্লাশি!

    তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর মঙ্গলবার সকালে হোটেল লাগোয়া মন্দিরে নামল বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে আসা হল বোট। পুকুরের গোটা অংশে চলছে তল্লাশি। কেউ পুকুরে ঘটনার সময় ঝাঁপ দিয়েছিলেন কি না, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us