ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু হল দ্বিতীয় দিনেও।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ সান্তারাদের দল হাতুড়ি, ড্রিল ও ভাইব্রেটর নিয়ে ভাঙার কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়, পুলিশ আধিকারিক এবং সিভিল ডিফেন্স, বিদ্যুৎ পর্ষদ এবং দমকলের কর্মীরা।
প্রশাসনের নজরদারিতে চলছে ভাঙার কাজ। পাশাপাশি বাড়ির বাইরে সিসি ক্যামেরা বসানোর কাজও শুরু হয়েছে।
কলকাতা: ‘হাইজ্যাক করা হবে’,পাইলটের ককপিটে এমন একটি হুমকি চিঠি পড়ে থাকায় বুধবার কার্যত হইচই পড়ে গিয়েছিল কলকাতা বিমানবন্দরে। কলকাতা-মুম্বইগামী উড়ানে এসেছিল হাইজ্যাক অ্যালার্ট। আর তারপরই যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার এক যাত্রী। অভিযুক্তের নাম পার্থ প্রতিম নন্দী। বয়স ৫৬। বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ় ক্যান্সার আক্রান্ত। প্রথমে CISF আটক করে তাঁকে, পরে বিমানবন্দর থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
কলকাতা: নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বাড়ির মালিক। কিন্তু সেই আবেদনকেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নিয়েছিল হাওড়া পৌরসভা (Howrah Municipality)। সেই যুক্তিতে বাড়ি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়। এবার সেই নির্দেশই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চাওয়াকে কোনও ভাবেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায় না।
কলকাতা: সাত-সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার। ভেঙে ফেলা হল কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী ছাউনি। কালীঘাট রোডে ফুটপাথ দখল করে শেড তৈরির অভিযোগ। বেআইনি ভাবে রাস্তা দখল করে রাখা ছাউনি খুলতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুরসভার অভিযান।
বিস্তারিত পড়ুন: Abhishek Banerjee: জায়গা পুরো খালি, তুলে নেওয়া হল লোহার গেট, একদম সকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার
মন্দারমণি: কোনও বেআইনি নির্মাণ থাকবে না। আগেই সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গোটা রাজ্যজুড়ে বুলডোজার নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সব বেআইনি নির্মাণ। এবার সেই একই পদক্ষেপ মন্দারমণিতেও। রাতেই এলাকাবাসী ও পুলিশের তৎপতায় বেআইনি হোটেল নির্মাণ বন্ধ করলো মন্দারমণি থানা। ঘটনায় আটক হয়েছেন ৭ জন।
বিস্তারিত পড়ুন: Mandarmani: মন্দারমনিতে রাত ১২টা বাজলেই শুরু হত কাজ, সমুদ্রের ১০০ মিটারের মধ্যেই তুলে ফেলেছিল হোটেল, প্রশাসন বুঝিয়ে দিল
টেগোর পার্কে একটি মন্দির দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ উঠেছে আরসালান বিরিয়ানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময়ে গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, অবৈধ দখলদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি সরাসরি বুলডোজার চালানোর পক্ষে সওয়াল করেছেন।
বিস্তারিত পড়ুন: কসবায় আরসালান বিরিয়ানির নির্মাণ গুঁড়িয়ে দেবে বুলডোজার? চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ
বরানগরে জামাইবাবুর ফ্ল্যাটে যুবতীর রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে অঞ্জলি সাউয়ের দেহ উদ্ধার। গায়ের যুবতীর মোবাইল, আংটি ও ব্রেসলেট। তদন্তে নেমে সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এক যুবককে চিহ্নিত করা হয়েছে। সবথেকে চাঞ্চল্যের বিষয়, যুবতীর খোয়া যাওয়া মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ। জানা গিয়েছে, রাজ্যের বাইরে থেকে সে মেসেজ পাঠানো হয়েছে। টাওয়ার লোকেশন দেখেই অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে।
বিস্তারিত পড়ুন: বাড়ির মেয়ের দেহ উদ্ধার হয়েছে রাতেই, সকালে তাঁরই মোবাইল থেকে পরিবারের কাছে এল মেসেজ, হল চ্যাট! কীভাবে সম্ভব? দিশাহীন পরিবার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়াতে। হাওড়ার কাজীপাড়ায় তাঁর মূল অনুষ্ঠান ছট পুজো সংক্রান্ত। সেখানে ভক্তদের ছট পুজোর সামগ্রী প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে, এই নিয়ে দ্বিতীয় দিন। আজও, ফলতার জাহাঙ্গির খানের বেআইনিভাবে নির্মীত বাড়ি ভাঙতে যায় বুলডোজার। আজ বুলডোজার চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে। সেখানেও অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা দখলমুক্ত করা হয়।