Bus Fare: পরিবহনমন্ত্রী আগেই আশ্বস্ত করেছিলেন, এবার বাস উঠলেই ১৮ টাকা?

West Bengal Bus Fare Hike: বাসভাড়া বাড়ানোর দাবিতে পুজোর আগেই পরিবহনমন্ত্রীকে চিঠি করেছিলেন বাস মালিক সংগঠনগুলো।  সে সময়ে পরিবহণমন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দুর্গাপুজোর পরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। সেই আশ্বাসের কথা মনে করিয়ে দিয়েই ফের নতুন প্রস্তাব জানানো হয়েছে।

Bus Fare:  পরিবহনমন্ত্রী আগেই আশ্বস্ত করেছিলেন, এবার বাস উঠলেই ১৮ টাকা?
বাসের ভাড়া বাড়বে? (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 03, 2026 | 2:30 PM

কলকাতা:  রাজ্যে দীর্ঘদিন বাস ভাড়া বৃদ্ধি না পাওয়ায় তীব্র আর্থিক সংকটে বেসরকারি পরিবহন শিল্প। ডিজেলের মূল্যবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ খরচ সামলাতে পুজোর পরেই ফের বাস ভাড়া বৃদ্ধির আর্জি নিয়ে পরিবহণমন্ত্রীর দরবারে উপস্থিত হলেন বেসরকারি বাস সংগঠনের মালিকেরা।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকেরা। সে সময় পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেই কথা স্মরণ করিয়ে দিয়েই নতুন ভাড়ার প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, কলকাতায় বাস চালু হলেই অর্থাৎ ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, জেলাগুলিতে বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ২০ টাকা করার আবেদন করা হয়েছে।

বাস মালিকদের স্পষ্ট দাবি, ২০১৮ সালের পর রাজ্যে সরকারিভাবে আর কোনও বাস ভাড়া বাড়েনি। ফলে দিনের পর দিন লোকসান গুনে রাস্তা থেকে তুলে নিতে হচ্ছে একের পর এক বাস। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। এই শিল্পকে বাঁচাতে এবং পরিষেবা সচল রাখতেই ভাড়ার এই পুনর্নির্ধারণ অত্যন্ত জরুরি বলে দাবি বাস মালিকদের।

১. কলকাতা ও সংলগ্ন এলাকা (সাধারণ বাস):

  • নূন্যতম ভাড়া (প্রথম ৪ কিমি): ১৮ টাকা।

  • ৪ থেকে ৬ কিমি: ২০ টাকা।

  • ৬ থেকে ৮ কিমি: ২২ টাকা।

  • ৮ থেকে ১২ কিমি: ২৪ টাকা।

  • ১২ থেকে ১৬ কিমি: ২৬ টাকা।

  • ১৬ থেকে ২০ কিমি: ২৮ টাকা।

  • ২০ থেকে ২২ কিমি: ৩০ টাকা।

২. জেলার সাধারণ ও এক্সপ্রেস বাস পরিষেবা:

  • জেলার সাধারণ বাস: প্রথম ৪ কিমির জন্য নূন্যতম ভাড়া ২০ টাকা। পরবর্তীতে প্রতি কিমির জন্য ১ টাকা ২০ পয়সা হারে যুক্ত হবে।

  • এক্সপ্রেস বাস: প্রথম ৪ কিমিতে নূন্যতম ভাড়া ২৫ টাকা। এরপর প্রতি কিমির জন্য ১ টাকা ৫০ পয়সা হারে ধার্য করার আর্জি জানানো হয়েছে।

    বাসভাড়া বাড়ানোর দাবিতে পুজোর আগেই পরিবহনমন্ত্রীকে চিঠি করেছিলেন বাস মালিক সংগঠনগুলো।  সে সময়ে পরিবহণমন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে, দুর্গাপুজোর পরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। সেই আশ্বাসের কথা মনে করিয়ে দিয়েই ফের নতুন প্রস্তাব জানানো হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us