Nabanna: কেন্দ্রের উড়ান প্রকল্প! এবার বাংলার ৪ বিমানবন্দর নিয়ে বড় পদক্ষেপ

Airport Connectivity: পরিবর্তিত ‘উড়ান ৬.০’ (UDAN 6.0) প্রকল্পের অধীনে ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, রাজ্যের পরিবহণমন্ত্রী, মুখ্যসচিব এবং বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা।

Nabanna: কেন্দ্রের উড়ান প্রকল্প! এবার বাংলার ৪ বিমানবন্দর নিয়ে বড় পদক্ষেপ
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2026 | 2:06 PM

কলকাতা: রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগের পরিকাঠামো শক্তিশালী করতে এক বড় পদক্ষেপ রাজ্য সরকারের। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা—এই চার বিমানবন্দর ও সিভিল এনক্লেভ প্রকল্পের জন্য মউ স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত।

পরিবর্তিত ‘উড়ান ৬.০’ (UDAN 6.0) প্রকল্পের অধীনে ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, রাজ্যের পরিবহণমন্ত্রী, মুখ্যসচিব এবং বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা।

এই চার প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন করিডর তৈরি হবে।

কলাইকুন্ডা ও ছররা: পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার শিল্প, খনিজ বলয় এবং পর্যটনক্ষেত্রে বাণিজ্যিক সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে তুলবে।

হাসিমারা ও বালুরঘাট: উত্তরবঙ্গের পর্যটন, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য এবং দক্ষিণ দিনাজপুরের আঞ্চলিক অর্থনীতিকে বৃহত্তর বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করবে।

 রাজ্যের প্রশাসনিক মহলের বক্তব্য, এই প্রজেক্ট সফল হলে কেবল যাত্রী পরিবহণই নয়—বিনিয়োগ, পর্যটন, হোটেল, পরিবহন ও আনুষঙ্গিক পরিষেবা ক্ষেত্রেও ব্যাপক কর্মসংস্থান ও নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে চলেছে। কেন্দ্র-রাজ্যের যৌথ সমন্বয়ে ২৩ সেপ্টেম্বরের এই চুক্তি রাজ্যের সামগ্রিক আঞ্চলিক বিমান যোগাযোগের রূপরেখা স্পষ্ট করবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us