AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heavy Rain Alert: আবারও নিম্নচাপ! আজ থেকে ভাসবে এই এই এলাকা…

West Bengal weather: বুধবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সন্নিহিত এলাকাগুলিতে। আজ উপকূল ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা-হাওড়ায়।  বৃষ্টির মধ্যে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা। 

Heavy Rain Alert:  আবারও নিম্নচাপ! আজ থেকে ভাসবে এই এই এলাকা...
প্রবল বৃষ্টির পূর্বাভাসImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 9:19 AM
Share

কলকাতা: আবারও নিম্নচাপের ভ্রুকুটি । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপের জন্ম হয়েছে।   আরও শক্তি বাড়িয়ে রাজ্যের কাছে আসবে নিম্নচাপ।  নিম্নচাপের প্রভাবে ১৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ ক’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পাশ্ববর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

হাওয়া অফিস বলছে,  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বুধবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সন্নিহিত এলাকাগুলিতে। আজ উপকূল ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা-হাওড়ায়।  বৃষ্টির মধ্যে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা।

গত কয়েকদিনে ঝড়বৃষ্টির মাঝে প্রবল বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে ঝড়বৃষ্টির সময়ে মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা