
কমলেশ চৌধুরীর ইনপুট
কলকাতা: বৃষ্টি থেকে কিছুটা ছুটি। তবে উত্তরবঙ্গ মুক্তি পাচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমায় ভ্যাপসা গরম বাড়ার ইঙ্গিত। উল্টোদিকে বৃষ্টির তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গে। পাহাড়-ডুয়ার্সে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বৃষ্টি কমবে আগামী ৪-৫ দিন।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের জেলাতে। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা।
একটি নিম্নচাপ দক্ষিণ ছত্তীসগঢ়ে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকা পর্যন্ত বিস্তৃত।
আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী ২৪ ঘণ্টা।
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতাও রয়েছে।
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতা রয়েছে।
মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৫.৩ মিলিমিটার।