Annapurna Yojana 2026: এই জায়গাগুলিতে গেলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, জানিয়ে দিলেন মন্ত্রী

Annapurna Bhandar Forms: তবে কারা কারা আবেদন করতে পারবেন, কারা প্রকল্পের সুবিধা পাবেন এদিন তাও আরও একবার পরিষ্কার করে দেন অগ্নিমিত্রা। বলেন, “অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনও বিষয় নেই যে আগামী দু-তিন দিনের মধ্যেই সব ফর্ম ফিলাপ করতে হবে।”

Annapurna Yojana 2026: এই জায়গাগুলিতে গেলেই পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, জানিয়ে দিলেন মন্ত্রী
কী বলছেন মন্ত্রী? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 28, 2026 | 6:12 PM

কলকাতা: চায়ের দোকান থেকে বাস-ট্রেন সর্বত্রই এখন একটাই চর্চা, অন্নপূর্ণা ভাণ্ডার। বুধবারই এই ফর্ম প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজারের পরিবর্তে এখন থেকে এই যোজনার হাত ধরে ৩ হাজার টাকা পাবেন মহিলারা। কীভাবে করবেন ফর্ম ফিলাপ, কোথায় পাওয়া যাবে তা নিয়ে চর্চার অন্ত নেই। অনলাইন, অফলাইন দুই মাধ্যমে করা যাচ্ছে ফর্ম ফিলাপ। কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে অফলাইনের ফর্ম তা নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। এবার তা কাটিয়ে দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

মন্ত্রী জানাচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিলাপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। 

তবে কারা কারা আবেদন করতে পারবেন, কারা প্রকল্পের সুবিধা পাবেন এদিন তাও আরও একবার পরিষ্কার করে দেন অগ্নিমিত্রা। বলেন, “অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনও বিষয় নেই যে আগামী দু-তিন দিনের মধ্যেই সব ফর্ম ফিলাপ করতে হবে। যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না তারাও পাবেন। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা পাবেন। যদি কারো সন্তান খারিজী মাদ্রাসায় পড়ে তারা পাবেন না।”

Follow Us