Rain in Bengal: আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? সবিস্তারে জেনে নিন
Weather Update: জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোম ও মঙ্গলবার কলকাতা-সহ গোটা রাজ্যেই হালকা বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে এই সময়ে নিরাপদ আশ্রয়ে ও সতর্ক থাকার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা: বসন্তের মাঝেই ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোম ও মঙ্গলবার কলকাতা-সহ গোটা রাজ্যেই হালকা বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।