Suvendu Adhikari: ‘রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না’, হুঙ্কার শুভেন্দুর
WB Assembly Election 2026: শুভেন্দু অধিকারী বলেন, "১৭৭-এর নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাকে দিতে পারি। ২০২১-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছিলেন। এবার ভবানীপুরে ওঁকে হারাব। প্রস্তুত থাকুন বিজয়োল্লাস করার জন্য। সোনার বাংলা গড়ার জন্যও প্রস্তুত থাকুন।"
কাশীপুরের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আবারও দাবি করলেন বিজেপি এবার ১৭৭টি আসন পাবে। শুভেন্দু বলেন, “আর ধৈর্য রাখতে হবে না। ৪ মে পুরুলিয়ার ২০১৯ সাল থেকে দেখে আসা স্বপ্ন পূরণ হবে। ২০১৬-তে বিজেপি তিনটি আসন পেয়েছিল। ২০২১ সালে ৭৭টি আসন পেয়েছিল। এবারে আমাকে বিশ্বাস করে রাখুন আপনারা। ফোনে রেকর্ড করে রাখুন। ১৭৭-এর নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাকে দিতে পারি। ২০২১-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছিলেন। এবার ভবানীপুরে ওঁকে হারাব। প্রস্তুত থাকুন বিজয়োল্লাস করার জন্য। সোনার বাংলা গড়ার জন্যও প্রস্তুত থাকুন। “
Follow Us
Latest Videos
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা

