
কলকাতা: অনেক হল বৃষ্টি। নভেম্বরের শেষেও কি শীত (Winter) ধরা দেবে না? হা-পিত্যেস করে বসেছিল সবাই। অবশেষে মিলল খবর। শীতপ্রেমীদের জন্য সুখবর। আর বৃষ্টি নয়, শীতের আমেজেই দিন কাটবে বাংলার। আগামী সাতদিনে শুকনো আবহাওয়ার (Weather) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।
পারাপতন শুরু হয়েছে বাংলায়। হালকা একটা শীতের আমেজ রয়েছে দিনভর। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা কমছে ধীরে ধীরে। অনেকেরই আশা, ডিসেম্বরে শীত ধরা দেবে। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বরং থাকবে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা।
তবে নিম্নচাপের ফাঁড়া যে পুরো কেটে গিয়েছে, তা নয়। বঙ্গোপসাগরে নতুন গভীর নিম্নচাপের ইঙ্গিত। ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তবে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই। জানা গিয়েছে, মূলত আন্দামান ও দক্ষিণ ভারতেই নিম্নচাপের প্রভাব পড়বে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনও আভাস দেয়নি মৌসম ভবন। সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ ভারতেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রোদ ঝলমলে থাকবে আকাশ। রাতের দিকে আরও কিছুটা পারাপতন হবে বলেই মনে করা হচ্ছে।
কোচবিহার- ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস