AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Bus Service for Women: এক টাকাও লাগবে না! দীঘা বা দার্জিলিং যেতে গেলে মহিলারা কোথা থেকে ‘জিরো টিকিট’ পাবেন?

Zero Ticket Bus Service: রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব খুশি মহিলারা। এক মহিলা যাত্রী বলেন, "কাউন্টারে টিকিট কাটতে এসেছিলাম, বলল মহিলাদের টিকিট লাগবে না। একটা কার্ড দেওয়া হবে। সেটা এখনও হয়নি বলে আপাতত আধার কার্ড দেখালেই ফ্রি-তে যাতায়াত করা যাবে।"

Free Bus Service for Women: এক টাকাও লাগবে না! দীঘা বা দার্জিলিং যেতে গেলে মহিলারা কোথা থেকে 'জিরো টিকিট' পাবেন?
কোথায় পাবেন এই টিকিট?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jun 01, 2026 | 10:25 AM
Share

কলকাতা: আজ থেকে রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত করতে আর কোনও টাকা লাগবে না (Free Travel in Govt Buses)। বিনামূল্যে তারা ভ্রমণ করতে পারবেন। শুধুমাত্র শহরের মধ্যে চলা সরকারি বাসেই নয়, দূরপাল্লার বাসেও যাতায়াত ফ্রি। এর জন্য টিকিট পাবেন কোথা থেকে?

জিরো ভ্যালু টিকিট-

রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল যে ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ফ্রি করে দেওয়া হবে। তা সে যত দূরত্বেরই হোক না কেন। মহিলাদের নিখরচায় বাসে যাতায়াতের জন্য তৈরি করতে হবে পিঙ্ক কার্ড বা স্মার্ট কার্ড। সেই কার্ড কন্ডাক্টরকে দিলে তিনি ই-পশ (e-POS) মেশিনে সোয়াইপ করে একটি জিরো ভ্যালু টিকিট দেবেন।

আপাতত যেহেতু এই কার্ড চালু হয়নি, তাই আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো সরকারি পরিচয়পত্র দেখালেই মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে যাবে।

দূরপাল্লার বাসে ফ্রি টিকিট কোথা থেকে পাবেন?

অল্প দূরত্বের বাসে উঠেই সবাই টিকিট কাটেন। তাই পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করার বিষয়টি বুঝতে পারছেন সকলে। কিন্তু দূরপাল্লার বাসে ভ্রমণের ক্ষেত্রে কী হবে? কেউ যদি দীঘা বা দার্জিলিং যেতে চান সরকারি বাসে, তাহলে ওই মহিলা যাত্রীকে সরকারি বাস ডিপোয় যেতে হবে। সেখানে পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট (Zero Value Ticket) সংগ্রহ করতে হবে।

মহিলাদের প্রতিক্রিয়া-

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব খুশি মহিলারা। তাদের বক্তব্য, “এই সরকার আমাদের মেয়েদের কথা ভেবেছে। এতদিন বাবার কাছে বা স্বামীর কাছে হাত পাততে হত দরকারে, এই নিয়ম হওয়াতে খুব খুশি।” আরেক মহিলা যাত্রী বলেন, “কাউন্টারে টিকিট কাটতে এসেছিলাম, বলল মহিলাদের টিকিট লাগবে না। একটা কার্ড দেওয়া হবে। সেটা এখনও হয়নি বলে আপাতত আধার কার্ড দেখালেই ফ্রি-তে যাতায়াত করা যাবে।”

এক যুবতীর যদিও বক্তব্য, এই উদ্যোগ খুব ভালো হলেও, যাদের সামর্থ্য আছে, তাদের বাসের ভাড়াটা দিয়ে দেওয়া উচিত।

Follow Us