গ্যাস, তেল লাগবেই না, পাউরুটি টোস্ট ছাড়াও টোস্টার কাজে লাগান এভাবে

তেল ছাড়া স্বাস্থ্যকর পাঁপড় খেতে কে না ভালোবাসেন! কিন্তু গ্যাসে সরাসরি পাঁপড় সেঁকতে গেলে অনেক সময় পুড়ে যায়। এবার ট্রাই করুন টোস্টার। পাঁপড়টিকে মাঝখান থেকে হালকা ভাঁজ করে টোস্টারের স্লটে ঢুকিয়ে দিন। কয়েক মিনিটেই একদম কড়কড়ে মচমচে পাঁপড় তৈরি। এক ফোঁটা তেলও লাগবে না, অথচ স্বাদ হবে অতুলনীয়।

গ্যাস, তেল লাগবেই না, পাউরুটি টোস্ট ছাড়াও টোস্টার কাজে লাগান এভাবে
জেনে নিন বিস্তারিত। Image Credit source: Free pik

Apr 19, 2026 | 6:37 PM

কিচেনের এক কোণে ধুলো জমা টোস্টারটিকে কি ব্রাত্য করে রেখেছেন? ভাবছেন ওটা তো শুধু সকালের ব্রেকফাস্টে পাউরুটি সেঁকার জন্য! ভুল ভাবছেন। আপনার রান্নাঘরের এই ছোট্ট যন্ত্রটি আসলে এক ‘ছুপা রুস্তম’। পাউরুটি ছাড়াও এটি এমন কিছু কাজ করতে পারে, যা আপনার প্রতিদিনের রান্নার ঝক্কি কমিয়ে দেবে কয়েক গুণ। গ্যাস জ্বালানো বা বড় কড়াই গরম করার ঝামেলা এড়িয়ে টোস্টার দিয়েই সেরে ফেলুন ৫টি গুরুত্বপূর্ণ কাজ। কীভাবে? জেনে নিন বিস্তারিত।

মচমচে পাঁপড় ভাজা

তেল ছাড়া স্বাস্থ্যকর পাঁপড় খেতে কে না ভালোবাসেন! কিন্তু গ্যাসে সরাসরি পাঁপড় সেঁকতে গেলে অনেক সময় পুড়ে যায়। এবার ট্রাই করুন টোস্টার। পাঁপড়টিকে মাঝখান থেকে হালকা ভাঁজ করে টোস্টারের স্লটে ঢুকিয়ে দিন। কয়েক মিনিটেই একদম কড়কড়ে মচমচে পাঁপড় তৈরি। এক ফোঁটা তেলও লাগবে না, অথচ স্বাদ হবে অতুলনীয়।

পিৎজা হবে একদম ফ্রেশ

বেঁচে যাওয়া পিৎজা মাইক্রোওয়েভে গরম করলে অনেক সময় তা রবারের মতো হয়ে যায়। কিন্তু টোস্টারে পিৎজা গরম করলে তার ক্রাস্ট একদম দোকানের মতো ক্রিসপি থাকে। পিৎজার স্লাইসটি টোস্টারে দিন, তবে খেয়াল রাখবেন চিজ যেন গলে নিচে না পড়ে যায়। অল্প সময়েই আপনার পিৎজা হবে মুচমুচে।

ফ্রোজেন টিক্কি

বারগার বানাবেন কিম্বা বিকেলের নাস্তায় টিক্কি খাবেন? ডিপ ফ্রিজ থেকে বের করা ফ্রোজেন টিক্কি আর কড়াইয়ের তেলে ভাজার দরকার নেই। সরাসরি টোস্টারে দিয়ে দিন। এক-দুই মিনিটেই তেলের খরচ ছাড়াই সুন্দর ভাজা হয়ে যাবে আপনার টিক্কি। এতে ক্যালোরিও কমবে আর খেতেও হবে খাস্তা।

স্যান্ডউইচ

স্যান্ডউইচ মেকার নেই বলে আফসোস করবেন না। দুটি পাউরুটির মাঝখানে জ্যাম, পিনাট বাটার বা গার্লিক বাটার লাগিয়ে সাবধানে টোস্টারের স্লটে ঢুকিয়ে দিন। অল্প সময় পরেই পেয়ে যাবেন জিভে জল আনা গরম গরম ক্রিসপি স্যান্ডউইচ। ঝটপট ব্রেকফাস্টের জন্য এর চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে!

ঠান্ডা পরোটা 

সকালের তৈরি পরোটা বিকেলে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে? বারবার তাওয়া গরম করার ঝামেলায় না গিয়ে পরোটাটি মাঝখান থেকে ভাঁজ করে টোস্টারে দিয়ে দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই পরোটা এমন নরম আর গরম হয়ে উঠবে, মনে হবে এইমাত্র উনুন থেকে নামানো হলো।

গবেষণা বলছে, ছোট ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সঠিক ব্যবহার শুধু কাজকেই সহজ করে না, বরং বড় ওভেনের তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করতেও সাহায্য করে। তাই আজই আপনার টোস্টারটির সঠিক ব্যবহার শুরু করুন।

Follow Us