AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DIY stain remover: জামার বগলে হলদে ছোপ পড়েছে? না ফেলে এটা করুন

Remove sweat stains easily: প্রিয় সাদা জামার কলার বা বগলে ঘামের জেদি হলদে ছোপ বসে নষ্ট হয়ে গিয়েছে? লন্ড্রিতে না গিয়ে রান্নাঘরের চেনা জিনিস দিয়েই কীভাবে জামায় আনবেন নতুনের মতো জেল্লা, দেখে নিন।

DIY stain remover: জামার বগলে হলদে ছোপ পড়েছে? না ফেলে এটা করুন
কী কা লাগবে?Image Credit: Getty Images
| Updated on: Aug 19, 2026 | 3:38 PM
Share

হলদে ছোপ (Yellow Stains) পড়ে আলমারির বহু দামি আর সাধের পোশাক এক কোণে বাতিল হয়ে পড়ে থাকে, তাই তো? গরমের দিনে একটু বেশি ঘামলেই সাদা কিংবা হালকা রঙের জামার কলার ও বগলে এমন বিচ্ছিরি দাগ বসে যায় যে, বাইরে পরে বেরোনোই দায়। অনেকেই আবার দাগ তুলতে সাবান দিয়ে এত জোরে ঘষাঘষি করেন যে জামার সুতোই আলগা হয়ে যায়। অথচ একটু বুদ্ধি খাটালেই কিন্তু এই সমস্যার সহজ সমাধান সম্ভব। লন্ড্রিতে বাড়তি টাকা খরচ না করে রান্নাঘরের চেনা কিছু জিনিস দিয়েই পোশাক আবার নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন। কী কী সেই টোটকা? এক নজরে দেখে নিন।

১. বেকিং সোডার ম্যাজিক প্যাক সমপরিমাণ বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড আর জল একসঙ্গে মিশিয়ে ঘন একটি পেস্ট বানিয়ে নিন। এবার পুরনো কোনও নরম টুথব্রাশ দিয়ে সেই মিশ্রণ দাগের ওপর আলতো করে মেখে রাখুন। আধ ঘণ্টা পর সামান্য গরম জলে ধুয়ে নিলেই তফাতটা নিজের চোখেই দেখতে পাবেন।

২. পাতিলেবু আর নুনের কেরামতি দাগের জায়গায় পাতিলেবুর রস ভালো করে নিংড়ে দিন। তার ওপর ছড়িয়ে দিন সামান্য খাওয়ার নুন। এবার জামাটি অন্তত এক ঘণ্টা কড়া রোদে মেলে রাখুন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড আর রোদের তাপ একসঙ্গে মিলে দাগ একদম হালকা করে দেবে।

৩. ভিনিগারের সহজ সমাধান এক বালতি জলে এক কাপ সাদা ভিনিগার গুলে নিন। দাগ লাগা জামাটি সেই জলে আধ ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। এরপর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই ঘামের বিশ্রী গন্ধ আর দাগ, দুটোই উধাও হয়ে যাবে।

৪. বাসন মাজার তরল সাবান ও হাইড্রোজেন পারঅক্সাইড দু’ভাগ হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে এক ভাগ লিকুইড ডিশ ওয়াশ মিশিয়ে নিন। জামার কলার বা বগলের দাগের অংশে এটি মেখে এক ঘণ্টা রেখে দিন। এরপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেললেই কলারের তেলতেলে ময়লাও পরিষ্কার হয়ে যাবে।

৫. অক্সিজেন ব্লিচের কামাল ঈষদুষ্ণ জলে এক চামচ অক্সিজেন পাউডার ব্লিচ মিশিয়ে জামাটি ৪ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের সুতোর কোনও ক্ষতি না করেই নতুনের মতো উজ্জ্বলতা ফিরে আসবে।

৬. নুন ও গরম জলের দাওয়াই এক লিটার গরম জলে চার চামচ নুন ভালো করে গুলে নিন। এবার একটি পরিষ্কার সুতির কাপড় সেই নুন জলে ভিজিয়ে দাগের জায়গায় কিছুক্ষণ ঘষতে থাকুন। দাগ মিলিয়ে গেলে স্বাভাবিক জলে ধুয়ে নিন।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য