Aloo paratha recipe: এই কায়দায় আলুর পরোটা বেলে নিলে পুর বেরিয়ে আসবে না

paratha tips: শেষমেশ পরোটার আকার দাঁড়ায় অচেনা কোনো মানচিত্রের মতো। অথচ ধাবা বা খাবারের দোকানে ঠিকই নিখুঁত গোল আর ভেতরে ঠাসা পুরওয়ালা পরোটা পাওয়া যায়। ঘরোয়া রান্নায় কোথায় গলদ থেকে যায়, তা বুঝে নিলে সমস্যার সমাধান খুব সহজ।

Aloo paratha recipe: এই কায়দায় আলুর পরোটা বেলে নিলে পুর বেরিয়ে আসবে না

|

Nov 28, 2026 | 7:00 PM

ঘরে বানাতে গেলে অনেক সময়ই দেখা যায়, বেলতে গিয়ে পরোটা ছিঁড়ে যাচ্ছে আর ভেতর থেকে পুর উঁকি দিচ্ছে। শেষমেশ পরোটার আকার দাঁড়ায় অচেনা কোনো মানচিত্রের মতো। অথচ ধাবা বা খাবারের দোকানে ঠিকই নিখুঁত গোল আর ভেতরে ঠাসা পুরওয়ালা পরোটা পাওয়া যায়। ঘরোয়া রান্নায় কোথায় গলদ থেকে যায়, তা বুঝে নিলে সমস্যার সমাধান খুব সহজ।

সেদ্ধ আলু ভালো করে গ্রেট করে নিয়ে তাতে কুচোনো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হিং, জিরে, ধনেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। তবে নুনটা তখনই দেবেন না। পেঁয়াজে আগেভাগে নুন পড়লে জল বেরিয়ে পুর নরম ও ভিজে হয়ে যায়, আর ভেজা পুর থেকেই বেলার সময় পরোটা ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই আটার লেচি আগে কেটে তৈরি রাখুন, আর পরোটা গড়ার ঠিক আগে পুরে নুন মেশান।

সেদ্ধ করার পর আলু টিস্যু পেপারের ওপর রেখে গায়ে লেগে থাকা জল শুষে নিন। পুর যত ঝরঝরে ও শুকনো হবে, বেলতে ততই সুবিধা মিলবে। মাখার সময় খেয়াল রাখুন যেন আলুর কোনো শক্ত বা দলা অংশ না থাকে। পুর তৈরি হয়ে গেলে এক ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিন, এতে পুর বেশ জমাট বেঁধে যায় এবং পরোটা ভরা সহজ হয়।

একটি বড় লেচির ভেতর পুর না ভরে বরং দুটি ছোট লেচি থেকে দুটি পাতলা রুটি বেলে নিন। একটি রুটির কিনারা কিছুটা ফাঁকা রেখে মাঝখানে আলুর পুর বিছিয়ে দিন। এবার ওপর থেকে অন্য রুটিটা চাপিয়ে চারপাশের ধার আঙুল দিয়ে ভালো করে চেপে আটকে দিন। এই পদ্ধতিতে পুর চারদিকে সমানভাবে ছড়ায়, পরোটা গোল থাকে এবং ফেটে যাওয়ার আশঙ্কাও কমে। পাশাপাশি পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচালঙ্কা যতটা সম্ভব মিহি করে কুচোলে বেলার সময় পুর বেরিয়ে আসার সমস্যা অনেকটাই এড়ানো যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us