Ceiling Fan Cleaning: লাগবে না লম্বা ঝাঁটা, ঝুল ঝাড়়ু! ৫ মিনিটেই সিলিং ফ্যান হবে পরিষ্কার, কায়দাটা দারুণ সহজ

Cleaning Hacks: শুধু তা-ই নয়, উড়ে আসা ধুলোয় সারা ঘর তো নোংরা হয়ই, তার ওপর ঝুল-ধুলো ঝেড়ে ফ্যান চকচকে করাও বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তবে এবার আর টুল বা উঁচু মইয়ে চড়ে বিপদ ডেকে আনার প্রয়োজন নেই! মাত্র একটি পুরোনো জিনিসের সাহায্যে কোনও ধুলো না উড়িয়েই ৫ মিনিটে সিলিং ফ্যান একদম নতুনের মতো পরিষ্কার করে ফেলা সম্ভব।

Ceiling Fan Cleaning: লাগবে না লম্বা ঝাঁটা, ঝুল ঝাড়়ু! ৫ মিনিটেই সিলিং ফ্যান হবে পরিষ্কার, কায়দাটা দারুণ সহজ

|

Sep 19, 2026 | 6:31 PM

ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করা যে কতটা ঝক্কির কাজ, তা কমবেশি সকলেরই জানা। উঁচু টুলে উঠে কিংবা লম্বা ঝাঁটা বা ঝাড়ন দিয়ে ফ্যান মুছতে গেলে সারামুখ ধুলোবালি ও মাকড়সার জালে ভরে যায়। শুধু তা-ই নয়, উড়ে আসা ধুলোয় সারা ঘর তো নোংরা হয়ই, তার ওপর ঝুল-ধুলো ঝেড়ে ফ্যান চকচকে করাও বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তবে এবার আর টুল বা উঁচু মইয়ে চড়ে বিপদ ডেকে আনার প্রয়োজন নেই! মাত্র একটি পুরোনো জিনিসের সাহায্যে কোনও ধুলো না উড়িয়েই ৫ মিনিটে সিলিং ফ্যান একদম নতুনের মতো পরিষ্কার করে ফেলা সম্ভব।

কী সেই জিনিস? উত্তর হল—আপনার আলমারিতে পড়ে থাকা একটি পুরোনো বালিশের কভার (Pillow Cover)!

কীভাবে কাজ করে এই সহজ কৌশল?

সাধারণত ঝাঁটা দিয়ে ফ্যান ঝাড়লে ধুলোবালি চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু বালিশের কভার ব্যবহার করলে ফ্যানের ব্লেডের সমস্ত ধুলো কভারের ভেতরেই জমা হয়, ঘরে একফোঁটাও ঝরে পড়ে না।

পরিষ্কার করার সঠিক পদ্ধতি:

১. একটি স্প্রে বোতলে কিছুটা জল, সামান্য লিকুইড সোপ বা থালা বাসনের সাবান এবং কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন। পুরনো বালিশের কভারটির ভেতরের অংশে হালকা করে এই মিশ্রণটি স্প্রে করে সামান্য ভিজিয়ে নিন।

২. এবার নিরাপদ কোনও স্থানে দাঁড়িয়ে বালিশের কভারটি ফ্যানের একটি ব্লেডের মধ্যে এমনভাবে গলিয়ে দিন, যাতে ব্লেডটি কভারের ভেতরে সম্পূর্ণ ঢেকে যায়।

৩. বালিশের কভার দিয়ে ব্লেডটি ওপর ও নিচ থেকে শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বাইরের দিকে টেনে বের করে আনুন। এতে ব্লেডের ওপর জমে থাকা সমস্ত চিটচিটে ধুলোবালি কভারের ভেতরের দেয়ালে আটকে যাবে এবং ব্লেড হয়ে উঠবে একদম পরিষ্কার।

৪. একইভাবে ফ্যানের বাকি ব্লেডগুলোও খুব সহজে পরিষ্কার করে নিন।

কাজ শেষে বালিশের কভারটি উল্টে ঝেড়ে নিয়ে ধুয়ে ফেললেই কেল্লাফতে! এবার থেকে সিলিং ফ্যান পরিষ্কারের জন্য আর কষ্ট করে উঁচুতে উঠতে বা ঘর নোংরা হওয়ার দুশ্চিন্তা করতে হবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us