Bangla NewsLifestyle Ever Wondered Why Lifts Have Mirrors? It's Not For Checking Your Look
Mirror in Elevator: কেন লিফটে থাকে আয়না, এর পিছনের মনস্তত্বের কারণ জানেন?
Elevator: লিফটের আয়না হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য খুব কার্যকর। লিফট থেকে বের হওয়ার পর পিছনের দিকের পরিস্থিতি দেখা তাঁদের জন্য সবসময় সহজ হয় না। হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আয়না শুধু দেখার সুবিধা নয়, স্বাধীনভাবে চলাচলেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বহুতল বাড়ি, শপিং মল বা অফিস – প্রায় সব জায়গার লিতেই দেখা যায় আয়না। অনেকেই লিফটে উঠেই নিজের চুল, পোশাক বা চেহারার অবস্থা ঠিক করে নেন। কিন্তু লিফটের ভিতর আয়না লাগানোর উদ্দেশ্য কিন্তু শুধু সাজগোজ নয়। এর পিছনে আছে মানুষের মনস্তত্ব ও বিশেষ ডিজাইন পরিকল্পনা। (Credit- AI Tool)
লিফট সাধারণত ছোট ও বদ্ধ জায়গা। সেখানে অপরিচিত মানুষের সঙ্গে দাঁড়াতে অনেকের অস্বস্তি হয়। যায়না এই সমস্যা কমাতে সাহায্য করে। কারণ, আয়নায় লিফটের ভিতরের অংশ প্রতিফলিত হওয়ার ফলে জায়গাটি তুলনামূলক বড় মনে হয়। ফলে যাত্রীদের ক্লস্ট্রোফোবিক নাও লাগতে পারে। (Credit- AI Tool)
লিফটের ভিতরে আয়না থাকার আরও একটি কারণ হল প্রতিফলন। আয়না লিফটের ভিতরের আলো বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। এর ফলে ছোট জায়গাটিও অনেক বড় ও উজ্জ্বল দেখায়। স্থপতিরা বহু বছর ধরেই ছোট জায়গাকে বড় করে দেখতে এই কৌশল ব্যবহার করে আসছেন। (Credit- AI Tool)
লিফটে ওঠার পর কয়েক সেকেন্ডের নীরবতা অনেক সময় অস্বস্তিকর মনে হয়। বিশেষ করে অপরিচিত মানুষের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আয়না সেই একঘেয়েমি কিছুটা কাটায়। কেউ নিজের চেহারা দেখেন, কেউ পোশাক ঠিক করেন আবার কেউ বা মোবাইল দেখেন। এতে অপেক্ষার সময় তুলনামূলক কম হতে পারে। (Credit- AI Tool)
লিফটের আয়না হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য খুব কার্যকর। লিফট থেকে বের হওয়ার পর পিছনের দিকের পরিস্থিতি দেখা তাঁদের জন্য সবসময় সহজ হয় না। আয়নায় পিছনের দরজা, করিডর ও আশপাশের জায়গা দেখা যায়। (Credit- AI Tool)
হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আয়না শুধু দেখার সুবিধা নয়, স্বাধীনভাবে চলাচলেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পিছনে কী রয়েছে, দরজার অবস্থান কোথায় কিংবা বের হওয়ার পথে কোনও বাধা রয়েছে কি না, তা আয়নায় দেখে নেওয়া যায়। এতে অন্যের সাহায্যের উপর নির্ভরতা কমে ও চলাচলে আত্মবিশ্বাস বাড়ে। (Credit- AI Tool)
তাই লিফটের আয়নাকে শুধুমাত্র সাজগোজের উপকরণ ভাবলে ভুল হবে। ছোট জায়গাকে বড় দেখানো, আলো বাড়ানো, একঘেয়েমি কমানো ও বিশেষভাবে সক্ষম মানুষের চলাচলে সাহায্য করা- সব ক্ষেত্রেই এর ভূমিকা রয়েছে। (Credit- AI Tool)