your Facebook Profile: মৃত্যুর পর আপনার ফেসবুক প্রোফাইলটির কী হবে তা আপনিই ঠিক করে দিতে পারবেন, কীভাবে জানেন?

Facebook account Rules: ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta) তাদের নিয়মে পরিষ্কার জানিয়েছে যে, কোনও ব্যবহারকারীর প্রয়াণের পর তাঁর প্রধান প্রোফাইলটি কীভাবে পরিচালিত হবে, তা অ্যাকাউন্ট হোল্ডার নিজেই আগে থেকে নির্ধারণ করে যেতে পারেন।

your Facebook Profile: মৃত্যুর পর আপনার ফেসবুক প্রোফাইলটির কী হবে তা আপনিই ঠিক করে দিতে পারবেন, কীভাবে জানেন?

|

Oct 09, 2026 | 3:20 PM

সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের ভার্চুয়াল অস্তিত্ব এখন বাস্তব জীবনেরই এক ছায়া। কিন্তু আমরা কেউ চিরকালীন নই। মানুষের অবর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর কী হবে, তা নিয়ে অনেকেই ওয়াকিবহাল নন। তবে ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta) তাদের নিয়মে পরিষ্কার জানিয়েছে যে, কোনও ব্যবহারকারীর প্রয়াণের পর তাঁর প্রধান প্রোফাইলটি কীভাবে পরিচালিত হবে, তা অ্যাকাউন্ট হোল্ডার নিজেই আগে থেকে নির্ধারণ করে যেতে পারেন। এর জন্য মেটার অ্যাকাউন্টস সেন্টারে রয়েছে দুটি বিশেষ অপশন—প্রোফাইলটি চিরতরে মুছে ফেলা (Permanently Delete) অথবা সেটিকে স্মারক বা ‘মেমোরিয়ালাইজড’ (Memorialized) করে রাখা।

‘মেমোরিয়ালাইজড প্রোফাইল’ আসলে কী এবং এর বিশেষত্ব কী?

কোনও ব্যবহারকারীর প্রয়াণের পর যদি তাঁর অ্যাকাউন্টটি মেমোরিয়ালাইজড করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সেটি বন্ধু ও পরিজনদের স্মৃতিচারণার একটি ডিজিটাল মঞ্চ হয়ে ওঠে। এই ধরনের প্রোফাইলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মৃত ব্যক্তির নামের ঠিক পাশেই ‘রিমেম্বরিং’ (Remembering) বা স্মরণ করা শব্দটি যুক্ত হয়ে যায়। প্রোফাইলের প্রাইভেসি সেটিংস অনুযায়ী বন্ধুরা সেখানে নানা স্মৃতি বা ছবি শেয়ার করতে পারেন। তবে সবচেয়ে বড় বিষয় হল, মেমোরিয়ালাইজড অ্যাকাউন্টে কেউ আর সরাসরি লগইন করতে পারেন না। এছাড়া এই ধরনের প্রোফাইলগুলো আর জন্মদিনের রিমাইন্ডার, বিজ্ঞাপন কিংবা ‘পিপল ইউ মে নো’ (People You May Know)-র সাজেশনে কারও কাছে আসে না। তবে অ্যাকাউন্টটিতে এর আগে শেয়ার করা ছবি বা পোস্টগুলো আগের মতো দৃশ্যমান থাকে।

লেগ্যাসি কন্টাক্ট (Legacy Contact) নির্বাচন কেন জরুরি?

আপনার মৃত্যুর পর প্রোফাইলটি কে দেখভাল করবেন, তার জন্য একজন ‘লেগ্যাসি কন্টাক্ট’ বেছে নেওয়ার সুযোগ দেয় ফেসবুক। মেটা জোরালোভাবে পরামর্শ দিয়েছে যে, প্রতিটি ব্যবহারকারীরই একজন লেগ্যাসি কন্টাক্ট ঠিক করে রাখা উচিত। এই লেগ্যাসি কন্টাক্ট আপনার প্রোফাইলের কভার ফটো ও প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন, এমনকি নতুন ফ্রেন্ড রিকোয়েস্টও গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনার অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করার সিদ্ধান্তও নিতে পারেন তিনি। তবে কেউ যদি লেগ্যাসি কন্টাক্ট রাখতে না চান, তবে সরাসরি ‘ডিলেট আফটার ডেথ’ (Delete after death) অপশনটি বেছে নিতে পারেন।

কীভাবে সেট করবেন এই বিশেষ সেটিংস?

আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত সহজ। প্রথমে মূল প্রোফাইলের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ফটোতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ (Settings & Privacy) থেকে ‘সেটিংস’-এ যেতে হবে। এরপর ‘অ্যাকাউন্টস সেন্টার’ (Accounts Center) থেকে ‘প্রোফাইলস অ্যান্ড পার্সোনাল ডিটেইলস’ (Profiles and personal details) এবং সেখান থেকে ‘অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল’ (Account ownership and control)-এ প্রবেশ করতে হবে। এখানেই ‘মেমোরিয়ালাইজেশন’ অপশন বেছে নিয়ে নিজের পছন্দমতো অ্যাকাউন্টটি স্মারক করে রাখা বা মৃত্যুর পর ডিলিট করার নির্দেশ দিয়ে রাখা সম্ভব। তাই জীবনের ব্যস্ততার মাঝেও নিজের ডিজিটাল উইলের মতো এই কাজটি গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

Loading...
Unable to load recommendations.
Follow Us