
– সৌরভ চক্রবর্তী
কলকাতা: সামনেই পুজো। আপনার মনে হল, এবার কিছু শপিং করা দরকার। সেই নিয়েই আপনি বাড়িতে বসেই বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করলেন, কী কী জিনিস কেনা যেতে পারে। জামা, জুতো, প্যান্ট বা শাড়ি নিয়ে বেশ রিসার্চ করে নিলেন। তারপর যখন নিজের স্মার্টফোনটা হাতে নিয়ে ফেসবুক আর ইউটিউব স্ক্রোল করতে শুরু করলেন, দেখলেন স্ক্রিন জুড়ে শুধু ব্র্যান্ডেড জুতো আর রকমারি জামাকাপড়ের ভিড়! শুধু ছবি বা ভিডিও নয়, নিচে একদম ‘Buy Now’ বা কেনার সরাসরি লিংক। ঠিক যে ধরণের পোশাক বা ক্যাজুয়াল জুতোর কথা বলছিলেন, ঠিক সেই জিনিসগুলোই স্ক্রিনে ভাসছে!
আজকের দিনে আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা হয়। মনে মনে প্রশ্ন জাগে—তবে কি আমাদের ফোন বা ড্রয়িংরুমে চলা স্মার্ট টিভি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে? আমাদের ব্যক্তিগত আলাপ আলোচনা কি আর গোপন থাকছে না? আসলেই কি ডিভাইস আমাদের কথা শোনে? নাকি অন্য রহস্য আছে এর পিছনে?
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বা স্মার্ট টিভি ২৪ ঘণ্টা আপনার প্রতিটা কথা রেকর্ড করে ডেটা সেন্টারে পাঠাচ্ছে—বিষয়টি হুবহু তেমন নাও হতে পারে। তবে আপনার ডিভাইসের ভেতরে থাকা ‘ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ (যেমন Google Assistant, Siri বা Alexa) বা কিছু অ্যাপ কিন্তু ‘ওয়েভ ওয়ার্ড’ (যেমন Hey Google বা Alexa) শোনার জন্য মাইক অন রাখে।
এর চেয়েও বড় কারণ হলো অ্যালগরিদম ও ডেটা ট্র্যাকিং। আপনি হয়তো কিছুদিন আগে অনলাইনে কোনো পোশাকের ছবি দেখেছেন, কোনো শপিং অ্যাপে ঢুঁ মেরেছেন, অথবা আপনার লোকেশন অনুযায়ী আশেপাশের কেউ জুতো বা পোশাকের অনলাইন সার্চ করেছে। আধুনিক AI আপনার পছন্দ, সময় এবং আচরণের দেখে ঠিক সেই মুহূর্তে সেই বিজ্ঞাপনটি আপনার চোখের সামনে আনে, যা দেখলে মনে হয় ফোন বোধহয় আমাদের মনের কথা বোঝে। তবে অনেক সময় অজান্তেই আমরা বিভিন্ন অ্যাপকে মাইক্রোফোনের অ্যাক্সেস (Permission) দিয়ে রাখি। সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে তা থেকে তথ্য সংগ্রহ করা যায়।
ডিভাইস কথা শুনছে কিনা বুঝবেন কীভাবে?
কী কী নিরাপত্তা ঝুঁকি বা সিকিউরিটি থ্রেট থাকতে পারে?
এই বিপদ থেকে বাঁচবেন কীভাবে?
১) ফোনের Settings অ্যাপে যান এবং Apps (অথবা Apps & notifications) অপশনে ট্যাপ করুন।
২) সমস্ত অ্যাপের হার্ডওয়্যার অ্যাক্সেস দেখতে Permission manager-এ যান।
৩)Microphone (এবং একইভাবে Camera) অপশনে ট্যাপ করুন। এখানে দেখতে পাবেন কোন কোন অ্যাপের ক্ষেত্রে পারমিশন Allowed only while in use, Ask every time, কিংবা Not allowed করা আছে।
৪) যেসব অ্যাপের মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেসের কোনও প্রয়োজন নেই, সেগুলোর পারমিশন Deny করে দিন।
যাচাই করার উপায়: যে অ্যাপটির পারমিশন আপনি “Don’t allow” করলেন, সেটি ওপেন করে মাইক ব্যবহার করার চেষ্টা করুন। অ্যাপটি তখন নতুন করে পারমিশন চাইবে অথবা মাইক অ্যাক্সেস করতে পারবে না।
স্মার্ট টিভির ক্ষেত্রে কী করবেন?
এভাবে একটি সচেতন থাকলেই আপনি থাকবেন আরও সুরক্ষিত ও আপনার পরিবার থাকবে চিন্তামুক্ত।