AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Morning Routine Mistakes: ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই ৫টি ভুল করবেন না

First 30 Minutes After Waking Up: এই সময়টুকু কীভাবে কাটাচ্ছেন, তার ওপর অনেকটাই নির্ভর করে সারাদিনের কর্মক্ষমতা, মেজাজ এবং শারীরিক সুস্থতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনেকেই সকালে ঘুম থেকে উঠে না বুঝে এমন কিছু অভ্যাস বজায় রাখেন, যা অজান্তেই মানসিক চাপ বাড়িয়ে দেয় এবং শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

Morning Routine Mistakes: ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই ৫টি ভুল করবেন না
| Updated on: Aug 17, 2026 | 7:52 PM
Share

সকালবেলা ঘুম ভাঙার পর প্রথম ৩০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টুকু কীভাবে কাটাচ্ছেন, তার ওপর অনেকটাই নির্ভর করে সারাদিনের কর্মক্ষমতা, মেজাজ এবং শারীরিক সুস্থতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনেকেই সকালে ঘুম থেকে উঠে না বুঝে এমন কিছু অভ্যাস বজায় রাখেন, যা অজান্তেই মানসিক চাপ বাড়িয়ে দেয় এবং শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

১. ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া, ইমেল বা নোটিফিকেশন স্ক্রোল করার অভ্যাস অনেকেরই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সকালে উঠেই স্ক্রিনের নীল আলো এবং নানা ধরনের খবর মস্তিষ্কে হঠাৎ কোর্টিসল (স্ট্রেস হরমোন) বাড়িয়ে দেয়। ফলে দিন শুরু হওয়ার আগেই মনে মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হয়।

২. ঘুম ভাঙার পরপরই তাড়াহুড়ো করে হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ানো মোটেও স্বাস্থ্যকর নয়। সারারাত শুয়ে থাকার পর শরীরের রক্তচাপ ও পেশি শিথিল অবস্থায় থাকে। হঠাৎ করে উঠে দাঁড়ালে রক্তচাপে তারতম্য ঘটে মাথা ঘোরা বা পিঠে-ঘাড়ে টান ধরার আশঙ্কা থাকে। অন্তত ১-২ মিনিট আলতো হাত-পা ছড়িয়ে উঠে বসা উচিত।

৩. সকালে ঘুম ভেঙেই ধোঁয়া ওঠা চা বা কফিতে চুমুক না দিলে অনেকেরই দিন শুরু হয় না। কিন্তু দীর্ঘ ৭-৮ ঘণ্টা ঘুমের পর পেট সম্পূর্ণ খালি থাকে। এই অবস্থায় ক্যাফেইন পেটে গেলে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা থেকে পরে বদহজম, অম্বল ও পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে।

৪. সারারাত ঘুমের কারণে শরীর স্বাভাবিকভাবেই সামান্য ডিহাইড্রেটেড বা জলশূন্য হয়ে পড়ে। ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটের মধ্যে জল না খেলে মেটাবলিজম বা বিপাকহার ধীর হয়ে যায়। এর ফলে সারাদিন ক্লান্তি ও অলস ভাব পিছু ছাড়ে না।

৫. ঘুম থেকে উঠে ঘরের জানালা বা পর্দা বন্ধ করে অন্ধকারেই বসে থাকা ঠিক নয়। প্রাকৃতির সূর্যালোক চোখের মাধ্যমে মস্তিষ্কে সংকেত পাঠায় যে রাত শেষ হয়েছে। আলো গায়ে না লাগলে শরীরে ঘুমের হরমোন ‘মেলোটোনিন’-এর প্রভাব থেকে যায়, ফলে মাথা ঝিমঝিম করা ও অলসতা কাটে না।

সকালে ঘুম ভেঙে সোজা এক গ্লাস হালকা গরম বা স্বাভাবিক জল পান করা, ঘরের জানালা খুলে দেওয়া এবং হালকা স্ট্রাচিং বা নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে দিন শুরু করাই সুস্থ জীবনযাত্রার প্রথম ধাপ।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ