Computer Keyboard: মাউস না থাকলেও চালাতে পারবেন কম্পিউটার, এই শর্টকাটগুলো জেনে নিন

Shortcuts: শুধু টাইপ করা নয়, কিবোর্ডের সাহায্যে অনেক কঠিন কাজও সহজে করা যায়। ফাইল বা ফোল্ডার খোলার জন্য Windows+E বোতাম চিপলেই File Explorer খুলে যাবে। কোনও ফাইলের নাম বদলাতে সেটি সিলেক্ট করতে F2 চিপুন। আর Delete বোতামে প্রেস করলে Recycle Bin এ ফাইলটি চলে যাবে।

| Edited By: আকাশ মিশ্র

Nov 04, 2026 | 7:45 PM

1 / 7
কম্পিউটারে বা ল্যাপটপ ব্যবহার করলেও অনেকেই কিবোর্ডের সব ফাংশন সম্পর্কে জানেন না। শুধু টাইপ করা নয়, কিবোর্ডের সাহায্যে অনেক কঠিন কাজও সহজে করা যায়। এমন কিছু শর্টকাট আছে, যেগুলো জানলে বারবার মাউস ব্যবহার করতেই হবে না। (Credit- Unsplash)

কম্পিউটারে বা ল্যাপটপ ব্যবহার করলেও অনেকেই কিবোর্ডের সব ফাংশন সম্পর্কে জানেন না। শুধু টাইপ করা নয়, কিবোর্ডের সাহায্যে অনেক কঠিন কাজও সহজে করা যায়। এমন কিছু শর্টকাট আছে, যেগুলো জানলে বারবার মাউস ব্যবহার করতেই হবে না। (Credit- Unsplash)

2 / 7

কম্পিউটারে Ctrl+C দিয়ে কপি ও Ctrl+V দিয়ে পেস্ট করা যায়। Ctrl+X দিয়ে কোনও ফাইল কাট করা যায়। ভুল করলে Ctrl+X দিয়ে আগের অবস্থায় ফেরা যায়। আবার Ctrl+Y দিয়ে সেই কাজ ফিরিয়ে আনা সম্ভব। (Credit- Unsplash)

3 / 7

কম্পিউটারে স্ক্রিনশট নিতে কিবোর্ডের Prtsc বাটন ব্যবহার করতে পারেন। আবার Windows+Shift+S চিপলে স্ক্রিনের নির্দিষ্ট অংশ বেছে নিয়ে স্ক্রিনশট নেওয়া যায়। গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ বা অন্যকে পাঠানোর ক্ষেত্রে এটি খুব দরকারই। (Credit- Unsplash)

4 / 7

ফাইল বা ফোল্ডার খোলার জন্য Windows+E বোতাম চিপলেই File Explorer খুলে যাবে। কোনও ফাইলের নাম বদলাতে সেটি সিলেক্ট করতে F2 চিপুন। আর Delete বোতামে প্রেস করলে Recycle Bin এ ফাইলটি চলে যাবে। (Credit- Unsplash)

5 / 7

কম্পিউটারে একসঙ্গে অনেকগুলি উইন্ডো খোলা থাকলে বারবার মাউস ব্যবহার করার দরকার নেই। কিবোর্ডের Alt+Tab চিপলেই এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া যায়। এতে কাজের সময় অনেকটাই বাঁচে। (Credit- Unsplash)

6 / 7

ফাইল বা ফোল্ডার খোলার জন্য Windows+E চাপলেই File Explorer খুলে যাবে। কোনও ফাইলের নাম বদলাতে সেটি সিলেক্ট করে F2 চিপুন। আর Delete বোতাম চিপলে ফাইলটি Recycle Bin এ চলে যাবে। (Credit- Unsplash)

7 / 7

ইন্টারনেট ব্যবহারের সময় Ctrl+T চাপলে নতুন ট্যাব খুলবে। Ctrl+W চিপলে বর্তমান ট্যাব বন্ধ হবে। ভুল করে ট্যাব বন্ধ হয়ে গেলে Ctrl+Shift+T চিপলে সেটি আবার খুলে যাবে। Ctrl+L চিপলে সরাসরি অ্যাড্রেস বারে যাওয়া যাবে। কাজের মাঝে কিছুক্ষণের জন্য কম্পিউটার ছেড়ে যেতে হলে Windows+L চাপুন। সঙ্গে সঙ্গে কম্পিউটার লক হয়ে যাবে। এতে আপনার অনুপস্থিতিতে অন্য কেউ আপনার কম্পিউটার খুলতে পারবে না। (Credit- Unsplash)

Loading...
Unable to load recommendations.
Follow Us