Fatigue Reduce: এই কাজ করলেই নিমেষে কাটবে সারা দিনের ক্লান্তি! দশ মিনিটে ফিরবে এনার্জি

ক্লান্ত শরীরকে আবার কীভাবে চাঙ্গা করে তোলা যায় সেটাও ভাবা দরকার। তবে ৪ উপায় মেনে চললে মাত্র ১০ মিনিটে ক্লান্তির হাত রেহাই পাবেন।

Fatigue Reduce: এই কাজ করলেই নিমেষে কাটবে সারা দিনের ক্লান্তি! দশ মিনিটে ফিরবে এনার্জি

Aug 04, 2024 | 4:17 PM

গুমোট গরম আর যখন তখন বৃষ্টি এই দুয়ে মিলে কাটছে দিন। এমন ওয়েদারে কাজের পর ক্লান্তি যেন কয়েক গুণ বেশি বেড়ে যায়। সঙ্গে অফিস ফেরত রাস্তার যানজট, বাসে-ট্রেনে-ক্যাবে, এমনকী নিজের গাড়ির ভেতর অনির্দিষ্টকাল বসে থাকা!

এই পরিস্থিতিতে কাজ ফেরত মানুষ সাংঘাতিক ক্লান্তি অনুভব করেন। কেউ কেউ সেই ক্লান্তি দূর করতে বেশি চা-কফি খান। কেউ আবার এনার্জি ড্রিঙ্কস খেয়ে নেন।

কিন্তু এসবে শরীরে উপকারের চেয়ে অপকার করে বেশি। এর ফল পড়ে আপনার কাজের জীবন থেকে ব্যক্তিগত জীবনেও। আবার পরের দিন অফিস, তাই তার আগে ক্লান্ত শরীরকে আবার কীভাবে চাঙ্গা করে তোলা যায় সেটাও ভাবা দরকার। তবে ৪ উপায় মেনে চললে মাত্র ১০ মিনিটে ক্লান্তির হাত রেহাই পাবেন।

১. সকালে ভাল করে জলখাবার করবেন। অনেকে জলখাবার খেতে চান না। ওই যা হোক, কোনও রকমে কিছু ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে পড়েন। এটা ঠিক না। সকালের জলখাবার পেট ভরে করুন। তা হলে, এমনিতেই দেখবেন, অনেক পরিশ্রম সত্ত্বেও বেশি ক্লান্তবোধ হবে না।

২. সারাদিন জল বেশি করে খেতে একদম ভুলবেন না। অন্তত ১০ থেকে ১২ গ্লাস জল খেতেই হবে। অর্থাৎ, আড়াই থেকে তিন লিটার। সারা দিনে ৪ লিটার জল খেলে আরও ভাল। ক্লান্তি অনুভব করলেই সঙ্গে সঙ্গে খানিকটা জল খেয়ে নিন। নুন-চিনির জল শরীরে গেলে তো কথাই নেই।

৩. শুধু শরীরের ক্লান্তিই নয়, মানসিক ক্লান্তি বোধও নিমেষে উধাও হবে একটি কাজ করলে। এক গামলা হালকা গরম জলে এক চামচ নুন দিয়ে সেই জলে দু’পায়ের পাতা টানা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন পায়ের ব্যথা, শারীরিক ক্লান্তি সব নিমেষে দূর হবে।

৪. বাদাম খান। বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। যা শরীরের শক্তি বাড়ায়। ক্লান্ত শরীরে বাদাম খেলে চট করে আবার এনার্জি ফিরে পাবেন।

 

Follow Us