ফলের রসেই ত্বক তরতাজা, দূর হবে বলিরেখাও, বাড়িতে করুন ফ্রুট ফেসিয়াল

নিয়মিত ফল খাওয়া যে ত্বকের জন্য ভালো, তা নতুন করে বলার কিছু নেই। তবে শুধু খেলেই নয়। মুখে মাখলেও, দূর হবে নানান সমস্যা। যাঁদের খুব শুষ্ক ত্বক, কিংবা অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ছে, তাদের জন্য ফলের রসের ফেসপ্য়াক বা ফেসিয়াল কিন্তু দারুণ উপকারি।

ফলের রসেই ত্বক তরতাজা, দূর হবে বলিরেখাও, বাড়িতে করুন ফ্রুট ফেসিয়াল
Image Credit source: Social Media

|

Feb 28, 2025 | 8:22 PM

নিয়মিত ফল খাওয়া যে ত্বকের জন্য ভালো, তা নতুন করে বলার কিছু নেই। তবে শুধু খেলেই নয়। মুখে মাখলেও, দূর হবে নানান সমস্যা। যাঁদের খুব শুষ্ক ত্বক, কিংবা অল্প বয়সেই মুখে বলিরেখা পড়ছে, তাদের জন্য ফলের রসের ফেসপ্য়াক বা ফেসিয়াল কিন্তু দারুণ উপকারি। শুধু জানতে হবে, কোন ফল দিয়ে, কীভাবে ফেসিয়াল করবেন।

কিছু পরিমাণ বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে একটা ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাতে অন্তত, দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন, দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

কলার মধ্যে থাকে ভিটামিন কে, সি, ই ও ফাইবার রয়েছে। যা কিনা ত্বকের পক্ষে দারুণ উপকারি। একটা কলা চটকে নিয়ে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণজলে ধুয়ে নিন। দেখবেন, ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে হালকা উষ্ণজলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে। শীতকালে ত্বকের লাবণ্য বাড়াতে দিন দুয়েক অন্তর কমলালেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে লাগান।

Follow Us