AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিউলি ডাল দিয়ে বানিয়ে ফেলুন ‘শাহী কোরমা’, রইল সহজ রেসিপি

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আঁচ কমিয়ে ফেটানো টক দই এবং মৌরি গুঁড়ো দিয়ে দিন। দই যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ডাল মেশানো: মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিন। স্বাদমতো নুন ও একটু বেশি পরিমাণ চিনি দিন (কোরমা সামান্য মিষ্টি হয়)। ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে নারকেলের দুধ দিয়ে দিন।

বিউলি ডাল দিয়ে বানিয়ে ফেলুন ‘শাহী কোরমা’, রইল সহজ রেসিপি
বিউলি ডাল দিয়ে বানিয়ে ফেলুন ‘শাহী কোরমা’
| Updated on: Apr 09, 2026 | 8:15 PM
Share

বাঙালি বাড়িতে বিউলি ডাল মানেই সঙ্গে থাকবে আলু পোস্ত। কিন্তু বিউলি ডালকে যদি একটু রাজকীয় কায়দায় রান্না করা যায়, তবে তার স্বাদ টেক্কা দিতে পারে যে কোনও নামী রেস্তোরাঁর ডাল মাখানিকেও। আজ রইল বিউলি ডালের এমন এক অভিনব রেসিপি, যা রুটি, লুচি কিংবা ফ্রাইড রাইস— সবের সাঙ্গে জমে যাবে।

যা যা লাগবে–

বিউলি ডাল (খোসা ছাড়া): ২০০ গ্রাম

কাজুবাদাম ও কিসমিস বাটা: ২ টেবিল চামচ

আদা ও কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ

টক দই: আধ কাপ (ফেটানো)

নারকেলের দুধ: আধ কাপ

গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারুচিনি)

মৌরি গুঁড়ো: ১ চা চামচ

কাসুরি মেথি: সামান্য

ঘি ও সাদা তেল: পরিমাণমতো

নুন ও চিনি: স্বাদমতো

এভাবে তৈরি করুন–

প্রথমে বিউলি ডাল শুকনো খোলায় হালকা ভেজে নিন (বেশি লাল করবেন না)। এরপর ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, আবার সুসিদ্ধ হয়। কড়াইতে ঘি ও তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। মিষ্টি গন্ধ বেরোলে আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে কষাতে থাকুন। এবার এতে কাজু ও কিসমিস বাটা দিয়ে নাড়াচাড়া করুন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আঁচ কমিয়ে ফেটানো টক দই এবং মৌরি গুঁড়ো দিয়ে দিন। দই যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ডাল মেশানো: মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিন। স্বাদমতো নুন ও একটু বেশি পরিমাণ চিনি দিন (কোরমা সামান্য মিষ্টি হয়)। ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে নারকেলের দুধ দিয়ে দিন।

ডাল ঘন হয়ে এলে ওপর থেকে কাসুরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন। সবশেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন যাতে মশলার গন্ধ ডালে ভালোভাবে মিশে যায়। ব্যস! তৈরি আপনার জিভে জল আনা বিউলি ডালের শাহী কোরমা। গরম গরম লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন এই রাজকীয় পদ।

Follow Us